Wednesday, June 24, 2026

১০১-তম জন্মদিনে সুরেলা স্মৃতিতে জীবন্ত মান্না দে!

Date:

Share post:

কিংবদন্তি মান্না দে (Manna Dey) , শতবর্ষ পেরিয়ে যাবার পরও মে মাসের প্রথম দিনে তাঁকে ছাড়া বাংলার সঙ্গীত জগত (Bengali music industry) অন্য কিছু ভাবতেই পারে না। আজ তাঁর ১০১ তম জন্মদিন। গতকাল রাত বারোটার পর থেকেই আবেগঘন সোশ্যাল মিডিয়া (Social Media)। মুকুটটা সত্যিই পড়ে আছে কিন্তু রাজা নেই। সঙ্গীত জগত ছিল তাঁর ভালোবাসার বিচরণ ক্ষেত্র। মান্না বিয়োগে সেই রাজপ্রাসাদে আজও শূন্যতা।

গ্রামোফোন দিয়ে তাঁর সঙ্গীতযাত্রা শুরু। এরপর সভ্যতার উন্নতির তালে তাল মিলিয়ে টেপ রেকর্ডার, সিডি-ডিভিডি ঘুরে এখন ডিজিটাল যুগ। কিন্তু অবাক করার মত ব্যাপার হল ইন্টারনেটের দুনিয়াতেও সঙ্গীত প্রেমীরা সব থেকে বেশি খোঁজেন মান্না দে-কে (Manna Dey)। বাংলা হোক কিংবা হিন্দি চলচ্চিত্র হোক বা আধুনিক গান, মান্না দে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারতেন না সুরকার থেকে প্রযোজক পরিচালকরা। মান্না গাইবেন এই কথা মাথায় রেখে সুর সৃষ্টি হত, কথা বসাতেন পুলক বন্দ্যোপাধ্যায়। উত্তম কুমার -মান্না দে জুটির কথা কেই বা ভুলতে পারে। একের পর এক কালজয়ী সৃষ্টি বাঙালি ও বাঙালি মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। শিল্পী তাঁর জীবনের বহু সাক্ষাৎকারে বলেছেন যে গায়ক হওয়াটা মূল উদ্দেশ্য ছিল না ।তিনি চেয়েছিলেন সুরকার হতে। ক্যারিয়ারে বেশ কিছু গান সুরও করেছিলেন মান্না। আরেক বিখ্যাত শিল্পী সুপ্রীতি ঘোষ মান্না দে’র সুরে গান গেছেন ১৯৪২ সালে। ‘বীরাঙ্গনা’, ‘তমসা’র মতো বহু হিন্দি ছবিতেও মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন মান্না দে। শতবর্ষ পেরিয়েও মান্না ম্যাজিক একই রকম ভাবে তাঁর কন্ঠের মোহময়তায় আবিষ্ট করে রেখেছে শ্রোতাদের। কয়েক দশক পেরিয়ে গেছে কিন্তু আজও চির নবীন ,চির রোমান্টিক মান্না দে -কে আমরাও জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা আর আকন্ঠ ভালোবাসা।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...