Friday, April 3, 2026

৬ মাসের ওয়েটিং পিরিয়ড ছাড়াই সম্ভব বিবাহ বিচ্ছেদ, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিবাহ বিচ্ছেদের(divorce) ক্ষেত্রে ৬ মাসের ওয়েটিং পিরিয়ড আর আর বাধ্যতামূলক নয়। পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এমনটাই জানালো সুপ্রিম কোর্টের(Supreme Court) ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ(division bench)। আদালতে তরফে জানানো হয়েছে, সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে ৬ মাসের বাধ্যতামূলক ‘ওয়েটিং পিরিয়ড’ না দিয়েই বিবাহ ভেঙে দেওয়া যেতে পারে। তবে তা পারস্পরিক সম্মতিতে বিবাহ-বিচ্ছেদের ক্ষেত্রেই কেবলমাত্র প্রযোজ্য।

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হিন্দু বিবাহ আইনের ১৩ বি ধারা অনুসারে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য বাধ্যতামূলক অপেক্ষার সময়সীমা মকুব করা যায় কি না, সেই সংক্রান্ত মামলা পাঠানো হয়। সুপ্রিম কোর্টের এই সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি জেকে মহেশ্বরী। আজ এই মামলার শুনানি চলাকালীন, সংবিধানের ১৪২ নম্বর ধারা উদ্ধৃত করে এই সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে হিন্দু বিবাহ আইনের অধীনে নির্ধারিত ছয় মাসের সময়সীমা বাতিল করা যেতে পারে।

আদালতের তরফে জানানো হয়েছে, “যেসব বিবাহ বিচ্ছেদের মামলায় কোনওভাবে মীমাংসার অবকাশ নেই সেক্ষেত্রে আমরা মনে করি আদালত বিয়ে বিবাহ বিচ্ছেদে সম্মতি দিতে পারে।”

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...