Saturday, April 4, 2026

কালিয়াগঞ্জে যুবকের মৃ*ত্যুর ঘটনায় তদন্তভার নিল সিআইডি

Date:

Share post:

কালিয়াগঞ্জে পুলিশি অভিযান চলাকালীন যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি।সোমবার সকাল থেকেই কাজ শুরু করতে চলেছে রাজ্যের গোয়েন্দা দফতর।ঘটনার পাঁচদিনের মাথায় ঘটনার তদন্তভার নেওয়া হল। ইতিমধ্যেই এই খবর জানিয়েছেন ডিআইজি অনুপ জয়সওয়াল। তিনি জানিয়েছেন, ”রাজ্য সরকারের নির্দেশে সিআইডি তদন্তভার নিচ্ছে।”


আরও পড়ুন:প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মোদিকে তাক ছোড়া হল মোবাইল! কেন?

গত বুধবার কালিয়াগঞ্জের সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরে পুলিশি অভিযানে মৃত্যুঞ্জয় বর্মণ নামে এক রাজবংশী যুবকের মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের গুলিতেই মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। এমনকী ময়নাতদন্তের রিপোর্টেও বুলেটের আঘাত মিলেছে। ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাধিকাপুর। যদিও এখনও কালিয়াগঞ্জে উত্তেজনা বহাল রয়েছে। অসুস্থ মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন, স্ত্রী গৌরীদেবী এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। মৃতের দাদা মৃণাল বর্মন কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দাবি করেন, এএসআইয়ের নেতৃত্বেই পুলিশি অভিযান চলে।


প্রসঙ্গত, গত বুধবার রায়ঞ্জের রাধিকাপুরে একটি বাড়িতে পুলিশ অভিযান চালায় বলে অভিযোগ। কালিয়াগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে যায় পুলিশ। সেখানেই ফের অশান্তি বাধে। তাতেই গুলি চলে বলে অভিযোগ। সেই ঘটনায় মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মণের। এরপরই ঘটনায় লাগে রাজনীতির রং। মৃত যুবক বিজেপি কর্মী বলে দাবি করে পথে নামে বিজেপি। রায়গঞ্জে অবরোধ কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শিলিগুড়ি মোড়ে অবস্থানে বসেন। সেখানে সাংসদ, জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা যায় বিষ্ণু বর্মণকেও।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...