Wednesday, June 24, 2026

পঞ্চায়েত ভোটের আগে ক্যানিং থেকে অস্ত্র সহ গ্রে.ফতার ৪

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার ক্যানিংয়ে।ঘটনায় ইতিমধ্যেই এক তৃণমূল কর্মী-সহ চারজন জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার বাহির সোনা এলাকা থেকে পাকড়াও করা হয় অভিযুক্তদের।

আরও পড়ুন:আপাতত স্বস্তিতে অপরূপা, সিবিআই তদন্ত চেয়ে তরুণজ্যোতির মামলা নিল না হাই কোর্ট

রবিবার রাতে চারজন একটি গাড়িতে করে ক্যানিং থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায় তাদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে। সেই সময় হঠাৎই পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশকে দেখে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। আর তাতেই সন্দেহ বাড়ে পুলিশের।দুষ্কৃতীদের পিছু নিতেই ওই গাড়িটিকে আটকানো হয়। ওই গাড়িতে চলে জোর তল্লাশি। উদ্ধার হয় একটি চপার, বন্দুক, এবং বেশ কয়েক রাউন্ড গুলি। নগদ বেশ কিছু টাকাও উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল খলিল আলি মোল্লা, আমিনুদ্দিন মোল্লু, রমজান মোল্লা এবং নজরুল লস্কর। ধৃতরা প্রত্যেকেই ক্যানিংয়ের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে একাধিক খুন ও ডাকাতির অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, অভিযুক্ত খলিল মোল্লা ক্যানিং থানার টেংরাখালির বাসিন্দা। জানা গেছে, বছর তিনেক আগে স্থানীয় তৃণমূল প্রধানের স্বামীকে খুন করে খলিল। এবারও এক তৃণমূল নেতাকে খুন করার ছক কষেছিল বলেই সূত্রের খবর। তবে পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করায় পরিকল্পনা বানচাল হয়ে যায়।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...