Friday, April 3, 2026

সাফাই দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য ব্রিজভূষণের, অভিযোগ নিয়ে কী বললেন?

Date:

Share post:

২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। ব্রিজভূষনের বিরুদ্ধে অভিযোগ কুস্তিগিরদের যৌ*ন নিগ্রহ করার। আর এবার এরই মাঝে মুখ খুললেন অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিং। সাফাই দিতে গিয়ে আরও বিতর্কিত মন্তব্য করে বসলেন ব্রিজভূষণ শরন। এক সর্বভারতীয় সংবাদসংস্থায় সাক্ষাৎকার দিতে গিয়ে ব্রিজভূষন বলেন,’ আমি কি রোজ শিলাজিত দিয়ে বানানো রুটি খেতাম?

এদিন ব্রিজভূষন বলেন,” প্রথমে ওরা অভিযোগ করল আমি ১০০ নাবালিকাকে যৌ*ন নিগ্রহ করেছি। এখন বলছে আমি ১০০০ নাবালিকাকে যৌন নিগ্রহ করেছি। আমি কি রোজ শিলাজিত দিয়ে বানানো রুটি খেতাম? যদি এই নির্যাতিতারা জন্তর মন্তরে যায়, আমি ইস্তফা দেব।”

তাঁর বিরুদ্ধে সব অভিযোগ মিথ‍্যে বলে দাবি করেছেন ব্রিজভূষন। তিনি বলেন, সব ধরনের তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু পদত্যাগ করবেন না। এরপাশাপাশি ব্রিজভূষন অভিযোগ করেন , কুস্তিগিরদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক প্রভাব রয়েছে। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেই তাঁর বিরুদ্ধে মিথ‍্যে মামলা অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন ব্রিজভূষন।

আরও পড়ুন:পাঞ্জাবের কাছে হারের কারণ খুঁজে পেলেন মাহি


 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...