Saturday, June 6, 2026

সুপ্রিম নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে

Date:

Share post:

আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) বেঞ্চ থেকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিন্‌হার (Amrita Sinha) কাছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আগে প্রাথমিকের মামলার বিচার করতেন বিচারপতি সিনহা। মূল মামলাকারী সৌমেন নন্দী এবং রমেশ মালিকের দায়ের করা ২টি মামলা সরানো হয়েছে। এই মামলাতেই প্রথম CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

গত বছর জুলাই মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই মামলার শুনানি হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা উপেন বিশ্বাস ২৩ জুলাই ২০২২ সালে মুখবন্ধ খামে কোর্টে কিছু নথি জমা দেন। বিচারপতি সেই নথি সিবিআইয়ের কাছে পাঠিয়ে দেন।

কলকাতা হাই কোর্টে (High Court) প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ২টি মামলার একসঙ্গে শুনানি চলেছে। একটির মামলাকারী রমেশ মালিক এবং অন্যটির সৌমেন নন্দী। শীর্ষ আদালতের নির্দেশের সোমবার সকালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলার ফাইল ফেরত চায় কলকাতা হাই কোর্ট। সেই মামলা দু’টি এখন শুনবেন বিচারপতি সিন্হার।

আরও পড়ুন- আজ ঐতিহাসিক ২ মে, চব্বিশে কেন্দ্রে পরিবর্তনের ডাক মমতার!

 

 

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...