Tuesday, June 23, 2026

বৃষ্টির কারণে ভেস্তে গেল চেন্নাই-লখনউ ম্যাচ

Date:

Share post:

চলতি আইপিএলে বুধবারই প্রথম বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেল। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস-এর মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচটি বাতিল হওয়ায় উভয় দলই পেল ১ পয়েন্ট করে।

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া কেএল রাহুলের অভাব স্পষ্ট বোঝা গেল লখনউ দলে।টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাহুলের অনুপস্থিতির সুযোগ যে চেন্নাই দল সহজে হাতছাড়া করবে না তা জানাই ছিল। ফলে নির্ধারিত ২০ ওভারের বদলে ম্যাচ বন্ধ হয়ে যায় ১৯.২ ওভারে। তখন লখনউ দলের রান ছিল সাত উইকেটে ১২৫।রাহুল না থাকাতে বুধবার লখনউ দলের ওপেনিং ব্যাটার হিসেবে মাঠে আসেন মায়ার্স ও মনন ভোরা। মাত্র ২৪ রান যোগ করেই দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান থাকসেনা ও মঈন আলি। ব্যর্থ হন ক্রুণাল পাণ্ডিয়া ও মাইকেল স্টেইনস এবং করণ শর্মরা। এখানেই লখনউ দলের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটা ভেঙে তছনছ করে দেন চেন্নাই বোলাররা। প্রথমে মঈন আলি এবং পরে ধীরে ধীরে থাকসেনা, রবীন্দ্র জাদেজা, পাথিয়ারানারা যেন ত্রাস হয়ে ওঠেন লখনউ-এর বিপক্ষে।

চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে সেইভাবে নজর কাড়তে ব্যর্থ হচ্ছেন নিকোলাস পুরাণ। ব্যাট হাতে একটি ম্যাচ ছাড়া বাকি সবকটি ম্যাচেই ব্যর্থ নিকোলাস। বুধবারের ম্যাচেও যেখানে রাহুলের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব নেওয়ার কথা সেই ম্যাচেও হতাশ করলেন তিনি। লখনউ দলের হয়ে একমাত্র অর্ধ্বশতরান পূর্ণ করলেন আনকোরা আয়ুস বাদানি। তাঁর অর্ধ্বশতরানের দৌলিতেই লখনউ দল পার করল ১০০ রানের গণ্ডি। শেষ পর্যন্ত কেএল রাহুলের দলকে হারের মুখ দেখতে হল না বরুণদেবের কৃপায়। ১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৩ নম্বর স্থান থেকে ২ নম্বরে উঠে এল লখনউ সুপার জায়ান্টস। আর রাজস্থানকে টপকে ধোনির দল উঠে এল ৩ নম্বর স্থানে।

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...