Saturday, April 4, 2026

শুধুমাত্র জরিমানা করে এই ঘটনা থামানো যাবে না, কোহলি-গম্ভীর বিতর্কে মন্তব্য গাভাসকারের

Date:

Share post:

গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি দ্বৈরথের জল ইতিমধ্যেই অনেকটা দুর গড়িয়ে গিয়েছে। কেউ বলছেন সম্পূর্ণ দোষটাই বিরাট কোহলির, কেউ আবার বলছেন যে গৌতম গম্ভীর নাকি আগ বাড়িয়ে ঝামেলা করতে এসেছেন। ২০২৩ আইপিএল টুর্নামেন্টে এই বিতর্কে আগুন যখন গোটা দেশকে উত্তপ্ত করতে শুরু করেছে, ঠিক সেইসময় বিতর্কের আগুনে ঘি ঢাললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই দুই ক্রিকেটারকে যতই মোটা অঙ্কের আর্থিক জরিমানা করুক না কেন, এদের স্বভাব কোনওদিনও বদলাবে না।

মঙ্গলবার বিসিসিআই আইপিএল টুর্নামেন্টের শৃঙ্খলাভঙ্গের কারণে কোহলি এবং গম্ভীরের সম্পূর্ণ ম্যাচ ফি কেটে নেয়। এরপরই একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় সুনীল গাভাসকার বললেন, ‘এই বিষয়ে আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আগামিদিনে এমন ঘটনার সাক্ষী আর না থাকতে হয়।ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, একমাত্র কয়েক ম্যাচ নির্বাসিত করলে তবেই ক্রিকেটারদের মধ্যে ভয় ঢুকবে।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই এই ঘটনাটির ভিজ্যুয়াল দেখলাম। গতকাল আমি ম্যাচটা সরাসরি দেখতে পারিনি। তবে দেখার পর খুব একটা ভালোও লাগল না। ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে আর কীই বা হবে?

১০০ শতাংশ ম্যাচ ফি আসলে কী? যদি বিরাট কোহলির কথাই ধরা যায় তাহলে ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সম্ভাব্য ১৬টি ম্যাচ খেলে ১৭ কোটি টাকা পাবে। এরমধ্যে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও রয়েছে। ফলে এক কোটি টাকা ওখান থেকে যদি বাদও যায়, তাহলে কি খুব বড় একটা পার্থক্য তৈরি হবে? ১ কোটির কিছুটা বেশি টাকা ওকে জরিমানা করা হয়েছে। এটা খুবই হাস্যকর একটা জরিমানা।’

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘গম্ভীরের পরিস্থিতিটা ঠিক কেমন ছিল, সেটা অবশ্য আমি জানি না। তবে ওদের এটা নিশ্চিত করতে হবে যে এমন ঘটনার পুনরাবৃত্তি আর করবে না। আপনি হয়ত মনে করছেন, এত বেশি অঙ্কের একটা আর্থিক জরিমানার পর হয়ত এমন ঘটনা আর ঘটবে না। চলতি মরশুমের প্রথম লেগে যখন এই দুটো দল একে অপরের মুখোমুখি খেলতে নেমেছিল, তখনও প্রায় একইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেইসময় কেউ অবশ্য কারোর দিকে তেড়ে আসেনি। সবসময় একটা কথা মাথায় রাখা উচিত যে যেহেতু তোমাকে টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে, সেকারণেই তোমার আরও সংযত থাকা দরকার।’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...