Wednesday, June 24, 2026

শামির গ্রেফতারি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের স্ত্রী হাসিন জাহানের

Date:

Share post:

ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই ফাস্ট বোলারের বিরুদ্ধে ফৌজদারি মামলাটি গত ৪ বছর ধরে স্থগিত রাখা হয়েছে বলে অভিযোগ।আইপিএলে দুরন্ত ছন্দে আছেন শামি। এর মধ্যেই মঙ্গলবার শীর্ষ আদালতে সামির বিরুদ্ধে মামলা করেন হাসিন। শামির গ্রেফতারি চেয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন হাসিন। বিবাহবিচ্ছেদের মামলা চলছে দু’‌জনের।

তিনি অভিযোগ করেছেন, শামি কোনও ন্যায্য পরিস্থিতি ছাড়াই ভারতীয় ক্রিকেট দলে থাকাকালীন পতিতাদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রেখেছেন। ২০১৮ সালে মহম্মদ শামির বিরুদ্ধে যাদবপুরে পুলিশে অভিযোগ দায়ের করার সময় হাসিন জাহান প্রথম তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতন ও পরকীয়ার অভিযোগ আনেন।যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে চলেছেন শামি।

হাসিন জাহানের মামলা ছাড়াও শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা শামিকে ক্লিন চিট দিয়েছে। সুপ্রিম কোর্টে হাসিন জাহানের অভিযোগ, শামি প্রায়ই যৌতুক চাইতেন। আইপিএলে মডেল ও চিয়ারলিডার হিসেবে কাজ করা হাসিন জাহানের দাবি, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সফরেও মহম্মদ শামির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে কলকাতার একটি আদালত শামিকে তাঁর স্ত্রী হাসিন জাহানকে মাসিক ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

আদালতের নির্দেশের পর শামির যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা, তাতে খুশি ছিলেন না জাহান। কারণ, ভারতীয় পেসারের কাছ থেকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা করে দাবি করেছিলেন তিনি। ২০১৮ সালে জাহান মাসিক ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মামলাও দায়ের করেন, যার মধ্যে ব্যক্তিগত খরচের জন্য ৭ লক্ষ টাকা এবং মেয়ের ভরণপোষণের জন্য ৩ লক্ষ টাকা রয়েছে।

প্রায় চার বছর কেটে গিয়েছে, তবে এই মামলার নিষ্পত্তি হয়নি।দেশের তারকা বোলার শামি আগাম জামিনের আবেদনও করেননি এবং আদালতের সামনে হাজিরা দেননি বলেও অভিযোগ।সুবিচার চেয়ে তাই এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন হাসিন। শামি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন। শামির ঘনিষ্ঠ সূত্রে দাবি, ভারতীয় ক্রিকেটারের দেওয়া বাড়ি, গাড়ি, সবকিছুই এখনও ব্যবহার করছেন হাসিন। মেয়ে আইরা এখনও হাসিনের সঙ্গেই থাকেন।

প্রসঙ্গত, এর আগে খোরপোশ নিয়েও হাসিন ও শামির আইনি লড়াই হয়েছে। হাসিনের দাবি ছিল, শামি আদালতে তাঁর সঠিক আয় না দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করছেন। এবার লুপ্রিম কোর্টে মামলা হওয়ায় নতুন করে আইনি জটিলতা তৈরি হল ভারতীয় পেসারকে ঘিরে।

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...