Saturday, June 27, 2026

খাস কলকাতায় বৃদ্ধের দে.হ উদ্ধার, টালিগঞ্জ মেট্রো স্টেশনে চা.ঞ্চল্য!

Date:

Share post:

শহর কলকাতার (Kolkata)বুকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। বুধবার সকালে বস্তায় মোড়া অবস্থায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের (Tollygunge Metro Station) সামনে এক বয়স্ক ব্যক্তির দেহ দেখতে পায় পুলিশ। স্থানীয়রা বলছেন একটি অটোয় করে এসে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের (Mahanayak Uttam Kumar Metro Station) সামনে মৃতদেহ ফেলে চম্পট দেন এক ব্যক্তি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ বলছে উদ্ধার হওয়া ব্যক্তির মৃতদেহ দেখে আন্দাজ করা যাচ্ছে তাঁর বয়স ষাটের কাছাকাছি। টালিগঞ্জ থানার (Tollygunge PS)পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ওই ব্যক্তিকে যথেষ্ট রুগ্ন মনে হয়েছে পুলিশের। সেক্ষেত্রে শারীরিক সমস্যা থেকে মৃত্যু নাকি খুন সেটা স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা মৃতদেহ ফেলে গেল তা জানার চেষ্টা করা হচ্ছে।


 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...