Wednesday, June 17, 2026

আসানসোলে ‘পাঠান’ শাহরুখ! হিরোকে দেখে চমকে গেলেন ফ্যানেরা

Date:

Share post:

কয়েকদিন আগেই জানা গেছিল কাশ্মীরে শুটিং করছেন শাহরুখ খান (Shahrukh Khan)। কিন্তু এর মাঝে হঠাৎ করে জানা গেল এবার বাংলায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কী ব্যাপার? প্রিয় তারকার খবর পাওয়া মাত্রই উপচে পড়া ভিড় আসানসোলে (Asansole)। সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়েই ‘পাঠান’ খানকে দেখতে হাজির মা, লাঠি হাতে কিং খানকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন আশি বছরের বৃদ্ধ। কিন্তু ‘পাঠান’ শাহরুখ খানকে দেখেই চমকে উঠলেন সবাই। আসলে তিনি বাস্তবে নন, আসানসোলে এসেছেন মোমের মূর্তি (Wax Statue) হয়ে।

বিদেশে তো আগেই ছিল এবার বাংলায় শাহরুখ খানের মোমের মূর্তি। আসানসোলের মহশিলায় ওয়াক্স মিউজিয়ামে (Wax Museum) জায়গা করেছেন কিং। সেখানেই তৈরি ‘পাঠান’ শাহরুখের মোমের মূর্তি। প্রায় সাড়ে চার বছর পর বলিউডে (Bollywod) কামব্যাক করেছেন বাদশা। চলতি বছরের প্রথম মাসেই মুক্তি পায় শাহরুখ, দীপিকা, জন অভিনীত ‘ পাঠান ‘। এরপর দেশ জুড়ে শুধুই কিং ক্যারিশমা। পাঠান ম্যাজিকে এক মাসে হাজার কোটির রেকর্ড গড়েছে বলিউড। একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন শাহরুখ। সেই পাঠানি মেজাজকেই মোমের মূ্র্তির রূপ দিয়েছেন শিল্পী সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। প্রায় দুমাস সময় লেগেছে এই মূর্তি তৈরিতে। শিল্পীর মেয়ে পোশাক পরিকল্পনা করেছেন। এই মিউজিয়ামে অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসুরও মূর্তি আছে। তবে আট থেকে আশির ভিড় টানছেন ‘পাঠান’ শাহরুখ খান।


 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...