Saturday, April 4, 2026

ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকে ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন ধনকড়

Date:

Share post:

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে রাজা হওয়ার ৮ মাস পরে আগামী শুক্র এবং শনিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে হাজির থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, ‘‘ভারত এবং ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। অনেক মিল এবং পরিপূরকতা রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক শাসনব্যবস্থায়।’’

আরও পড়ুন:উধাও চেনা গরম! ঘনাচ্ছে দূর্যোগের মেঘ! ফের ঘূর্ণিঝড়?
আগামী শনিবার রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। সে দিনই আনুষ্ঠানিক ভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকেও। প্রথামাফিক, ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এই অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন আর্চবিশপ অব ক্যান্টারবেরি।
তবে ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের অনুষ্ঠানের থেকে অনেকটাই ‘ছোট মাপের’ হবে চার্লসের রাজ্যাভিষেক। রানির অভিষেকের অনুষ্ঠানে ছিলেন ৮ হাজার বিদেশি অতিথি। অনুষ্ঠান চলেছিল ৩ ঘণ্টারও বেশি সময় ধরে। ৬ মে প্রায় ২ হাজার বিদেশি অতিথির সমাগম হবে বলে বাকিংহামের বিবৃতিতে জানানো হয়েছে। অনুষ্ঠানের দৈর্ঘ্যও এক ঘণ্টার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে।



 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...