Tuesday, June 23, 2026

আজ মালদহে জনসংযোগ অভিষেকের

Date:

Share post:

ব্যাপক সাড়া ফেলেছে তৃণমূলে নবজোয়ার। আজ এই কর্মসূচিতেই মালদহে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় চলছে জোর প্রস্তুতি। চলছে বৈঠকের পর বৈঠকের পালা।

আরও পড়ুন:ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকে ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন ধনকড়

সভার প্রস্তুতি জোরকদমে কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে মালদহের নালাগোলা, পাকুয়াহাট, বেগুনবাড়ি হবিবপুর, আইহো, পুরাতন মালদহ, গাজল, সামসি, চাঁচোল, মোথাবাড়ি কালিয়াচক-সহ একাধিক এলাকার প্রতিটি পথঘাট তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, ফ্লেক্স, ব্যানার-ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি প্রায় শেষ পর্বে। এরই মাঝে মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মনে আরও বেশি উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তুলেছে। আগামী ৪ মার্চ মালদহ কলেজ অডিটরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মানিকচকে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

এদিকে, আজ রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল ও সামসি এলাকায় জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই এলাকা দুটিতে জনসভার পরিবর্তে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হবিবপুরের বেগুনবাড়িতে জনসভাটি বাতিল হয়েছে। এর পরিবর্তে বুলবুলচণ্ডী থেকে আইহো, মহাদেবপুরে রোড শো করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রোড শো-এর প্রস্তুতি শেষ পর্যায়ে। রোড শো, জনসভাগুলিতে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন। সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...