Friday, April 3, 2026

গম্ভীরের সঙ্গে বিবাদের জের তড়িঘড়ি লখনউ মন্দিরে ছুটলেন বিরাট-অনুষ্কা

Date:

Share post:

আইপিএল ম্যাচে সাফল্য পেতেই আবারও সস্ত্রীক মন্দিরে ছুটলেন বিরাট কোহলি। আইপিএলের ম্যাচের জন্যে স্বামীর সঙ্গেই দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন অনুষ্কা, বরাবরই বিরাটের অন্যতম মানসিক শান্তি অনুষ্কা। আইপিএল শুরু হওয়ার আগেও দেশের একাধিক মন্দিরে সন্তান এবং স্ত্রী দুজনকে নিয়ে পুজো দিতে গিয়েছেন বিরাট। কখনও মহাকালেশ্বর মন্দির, কখনও বৃন্দাবন, আবার কখনও সিদ্ধি বিনায়ক মন্দিরে জুটিকে একসঙ্গে পুজো দিতে দেখা গিয়েছিল।

ইদানিং আইপিএলে ম্যাচেও বিরাটের পারফরম্যান্সে উল্লসিত ভক্তরা। আইপিএল ম্যাচের জন্য লখনউ মন্দির থেকে বিরাট এবং অনুষ্কার ছবি ভাইরাল হয়েছে। একটি প্যাপ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিও টি। ভিডিওটিতে ভারতীয় অধিনায়ককে একটি ধুতি এবং গলায় একটি শাল বাধা অবস্থায় দেখা গেছে, অন্যদিকে অনুষ্কাকে শাড়ি পরা অবস্থায় দেখা গিয়েছে। এর আগে, মার্চ মাসে, বিরাট কোহলি এবং অনুষ্কা মধ্যপ্রদেশের উজ্জাইনের আইকনিক মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে, দম্পতিকে উচ্চস্বরে প্রার্থনার মধ্যে শিবলিঙ্গে দুধ নিবেদন করতে দেখা গিয়েছে। সম্প্রতি আইপিএল ২০২৩-এর লখনউয়ের রত্নশ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ম্যাচ শেষে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে তাঁদের উত্তপ্ত বাকবিতণ্ডার জন্যে ম্যাচ ফি’র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে।

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...