Thursday, June 25, 2026

আসানসোল জেলে স্থানান্তরের আবেদন খারিজ, তিহারেই থাকতে হবে অনুব্রতকে

Date:

Share post:

কপালটাই খারাপ অনুব্রতর। আপাতত দিল্লির তিহার জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মন্ডলকে। আসানসোল জেলে স্থানান্তরের যে আবেদন জানিয়েছিলেন তিনি, তা খারিজ হয়ে গেল আদালতে।  অনুব্রতর আবেদন খারিজ করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।বৃহস্পতিবার আদালত জানিয়েছে, অনুব্রতর আবেদন ভিত্তিহীন। অনুব্রতর স্থানান্তরণ আবেদনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।তারা অনুব্রতর উদ্দেশে বলে, আপাতত আসানসোলে ফেরার কথা ভুলে যান। আগামী তিন-চার বছর তিহার জেলকেই বাড়ি ঘর বলে ভাবতে শুরু করুন।

একদিকে আসানসোলের সংশোধনাগারে ফেরার কোনও সম্ভাবনা নেই সেটা বুঝে গিয়েছেন, এর পাশাপাশি কন্যা সুকন্যাও গ্রেফতার হয়ে তিহার জেলে। এই দুইয়ে মিলে এদিন রীতিমতো মুষড়ে পড়েন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

তিহার থেকে আসানসোল জেলে ফিরতে অনুব্রতর দাবি ছিল, গরুপাচার মামলায় মিথ্যা মামলা করা হয়েছে। তাঁর শরীর ভাল যাচ্ছে না, তাঁকে জামিন দিলে ভাল হয় বলেও জানান।আদালতে কাতর আবেদন করে অনুব্রত বলেন, “আসানসোলে ফিরিয়ে দিন আমাকে।”

গত ২৭ এপ্রিল বিচারক জানিয়েছিলেন, অনুব্রতর কথা শুনেছেন তিনি। কিন্তু মুখের কথা অর্থহীন। কারণ আদালতের কাছে শুধুমাত্র কাগজেরই মূল্য রয়েছে। অনুব্রতর বিষয়টি আদালত দেখছে বলেও জানানো হয়।  তবে বৃহস্পতিবার শুনানি শুরু হলে, অনুব্রতর আবেদন খারিজ হয়ে যায় আদালতে। অনুব্রতকে আদালতে ফেরানোর তীব্র বিরোধিতা করে ইডি।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গ্রেফতারের পরই আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে তল্লাশি শুরু করে ইডি।অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর এই মুহুর্তে অনুব্রতর ঠিকানা তিহাডর জেল। মাসখানেক ধরে সেখানেই রয়েছেন তিনি।

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...