Sunday, March 22, 2026

স্কুলের গ্রুপ-ডি পদে ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

স্কুলের গ্রুপ-ডি পদে অবৈধভাবে নিয়োগের অভিযোগে ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বুধবার সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি ক্লার্ক এবং নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার ক্ষেত্রেও হাই কোর্টের রায় এই মুহূর্তে কার্যকর হচ্ছে না।আপাতত সেই নির্দেশ আপাতত স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ।

কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন গ্রুপ- ডি পদের চাকরি হারানো কর্মীদের একাংশ। কিন্তু তার আগেই হাইকোর্টের নির্দেশে শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের কাউন্সেলিং শুরু করে দেয় এসএসসি। গত ৩ মার্চ শুনানির পর মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে   মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউন্সেলিং বন্ধ রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলাটি ফের শুনানির জন্য উঠলে চাকরি হারানো অশিক্ষক কর্মীদের আইনজীবী পার্থসারথি দেববর্মন বলেন, হাই কোর্ট আমাদের কথা ঠিক মতো না শুনেই নির্দেশ দিয়েছে৷ সেই নির্দেশেই চাকরি বাতিল হয়েছে। তাই শুধু কাউন্সেলিং নয়, চাকরি বাতিলের রায়ের উপরেও স্থগিতাদেশ দেওয়া হোক।আদালত সেই বক্তব্য শোনার পর স্থগিতাদেশ দেয়। আগামী ৯ মে এই মামলার শুনানি হবে।
এদিন আইনজীবী পার্থসারথি সুপ্রিম কোর্টে জানান, উচ্চ আদালতের নির্দেশে ৮৪২ জন গ্রুপ সি কর্মী এবং নবম-দশম শ্রেণির ৯৫২ জন সহকারী শিক্ষক চাকরি হারিয়েছেন৷ এর পরেই এই সংক্রান্ত যাবতীয় নির্দেশ আপাতত নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ। শীর্ষ আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাই কোর্টের কোনও রায় কার্যকর হবে না।

 

 

Related articles

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...