Saturday, June 20, 2026

সম্পর্ক তলানিতে, পিএসজি ছাড়ছেন মেসি: সূত্র

Date:

Share post:

চর্চায় লিওনেল মেসি বনাম পিএসজি। সম্প্রতি ক্লাবের থেকে অনুমতি না নিয়ে সৌদি আরবে সপরিবারে ঘুরতে চলে যাওয়ার কারণে পিএসজির তরফে মেসিকে দু’সপ্তাহের জন্য নির্বাসিত করা হয়েছে। এই দু’সপ্তাহে মেসি পিএসজির হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না। শুধু তাই নয় মেসি, দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না। শুধু তাই নয়, পিএসজি সমর্থকদের রোষের মুখেও পড়েছেন আর্জেন্তিনার অধিনায়ক। মেসিকে সাসপেন্ড করার পরই তাঁর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলেন পিএসজির সমর্থকরা।

আর এর পরেই মেসির পিএসজিতে থাকা নিয়ে জল্পনা তুঙ্গে। ফুটবল মহলে জল্পনা মরশুম শেষেই পিএসজির সঙ্গে আর চুক্তি পুনর্নবীকরণ করবেন না মেসি। তবে ইউরোপীয় ফুটবল মহলের খবর অনুযায়ী, শুধু জল্পনাই নয়, সত্যিই মেসি আর পরের মরশুমে খেলবেন না পিএসজির হয়ে।

এদিকে মেসিকে নিজেদের দলে পেতে আগ্রহী সৌদির আল হিলাল ক্লাব। খবর অনুযায়ী, এক মাস আগেই মেসিকে আল হিলাল বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি প্রস্তাব করে। তবে শুধু আল হিলাল নয়, এমএলেস এর ইন্টার মিয়ামি দল এবং মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনাও তাঁকে পেতে আগ্রহী।

আরও পড়ুন:লিটনের পরিবর্তে কেকেআরে এই তারকা ক্রিকেটার


 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...