Friday, June 26, 2026

লিটনের পরিবর্তে কেকেআরে এই তারকা ক্রিকেটার

Date:

Share post:

লিটন দাসের পরিবর্ত খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন লিটন দাস। আর এবার তাঁর পরিবর্ত বেছে নিল কেকেআর। লিটনের পরিবর্তে কলকাতা নিল ক্যারিবিয়ান ক্রিকেটার জনসন চার্লেসকে।

ক্রিকেটে পরিচিত মুখ চার্লস। একজন উইকেটরক্ষক-ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি-২০ ক্রিকেটে মোট ৯৭১ রান করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ সালের আইসিসি বিশ্ব টি-২০-জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়াও চার্লসের মোট ২২৪ টি-২০ ম্যাচে রান রয়েছে ৫৬০০ রান।

এবারের আইপিএলের আগে নিলামে লিটন দাসকে কেনে কেকেআর। তবে দেশের হয়ে খেলার জন‍্য লিটন অনেক পরে দলের সঙ্গে যোগ দেন। মাত্র একটি ম্যাচ খেলেছেন লিটন। করেছেন মাত্র ৪ রান। উইকেটের পিছনেও খুব ভালো পারফরম্যান্স ছিল না লিটনের। তারপরে আর কলকাতার প্রথম একাদশে সুযোগ পাননি লিটন। এরপরই পারিবারিক কারণে দেশে ফিরে যান তিনি।

আরও পড়ুন:আজ কেকেআরের সামনে হায়দরাবাদ, জয়ই লক্ষ‍্য নীতীশদের


 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...