Friday, June 26, 2026

রেখে দিলে ‘আ.লসার’, বাড়তে দিলে ‘ক্যা.নসার’: বিজেপিকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

৬০ দিনের জনসংযোগ কর্মসূচি হাতে নিয়ে জেলা সফরে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মসূচির দশম দিনে মালদার ইংলিশ বাজারে(English Bazar) রয়েছেন তিনি। বৃহস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। নেত্রীকে পাশে নিয়েই এদিন মঞ্চ থেকে কড়া সুরে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক। জানালেন, “মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস! বিজেপিকে রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যানসার।”

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিনের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ মালদাতে আমাদের কর্মসূচির দশম দিন। আর এই বিশেষ দিনে আমাদের প্রিয় নেত্রী এখানে আমাদের কাছে উপস্থিত হতে পেরেছেন, এটা আমাদের কাছে গর্বের। গত কয়েকদিনে আমি মলাদার বুথে বুথে ব্লকে ব্লকে ঘুরে বেড়িয়েছি। দেখেছি মানুষ কীভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সমর্থন করছেন। তৃণমূলের প্রতি মানুষের যে ভালবাসা আমি দেখেছি তাতে স্পষ্ট যে তৃণমূলের কোনও বিকল্প নেই। পঞ্চায়েত তো বটেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।”

এরপরই চড়া সুরে বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মালদা থেকে একজন সাংসদকে জিতিয়েছিলেন আপনারা। তাঁকে আর দেখা যায় না। মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস। বিজেপিকে রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার। আপনার খাবে, আপনার পরবে আর আপনাকে শেষ করবে। এরা বাংলার খাচ্ছে বাংলার পরছে আর বলছে বাংলার টাকা বন্ধ করে দাও।” এরপরই জনতার উদ্দেশ্যে অভিষেক জানান, “আপনারা লড়বেন নিজেদের অধিকারের স্বার্থে। মানুষের পঞ্চায়েত গড়বেন। আমরা মাথা নত করে চলব না। শেষ রক্তবিব্দু দিয়ে লড়ব কিন্তু দিল্লি আর কাছে আত্মসমর্পণ করবো না। মনে রাখবেন আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।”

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...