Friday, June 26, 2026

CBSE- তে নয়া নিয়ম, প্রাকটিক্যাল পরীক্ষায় বড় বদল বোর্ডের!

Date:

Share post:

পরীক্ষা (Examination)হয়ে গেছে এখন অপেক্ষা ফলাফলের দিন ঘোষণা হওয়ার। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর এই বছরের পরীক্ষার্থী ছিল প্রায় ৩৮ লক্ষ। বোর্ডের নির্দেশ অনুযায়ী, খুব শীঘ্রই প্রকাশিত হবে দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল৷ তবে তার আগে ফলাফল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।দেশে যাঁরা এবছর সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে সেই পড়ুয়ারা একাধিক মাধ্যম এবং ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে নিতে পারবে। মোবাইল অ্যাপ এবং মেসেজ মাধ্যমেও জানা যাবে পরীক্ষার রেজাল্ট। সিবিএসই-র অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং cbse.nic.in থেকে পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও রয়েছে আরও একটি ওয়েবসাইট cbseresults.nic.in ।এমনিতে বোর্ডের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ে অন্ততপক্ষে ৩৩ শতাংশ নম্বর পেতে হয়। প্র্যাক্টিক্যাল পরীক্ষায় (practical exam) পাশ না করতে পারলে সেই পরীক্ষার্থীকে প্র্যাক্টিক্যাল এবং থিওরি দুটি পরীক্ষাই আবার দিতে হয়৷ তবে নতুন শিক্ষাবর্ষে এই নিয়মের বদল আসতে চলেছে।

CBSE বোর্ড সূত্রে খবর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ(New Academic Year) থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কৃতকার্য না হতে পারলে সে ক্ষেত্রে পুনরায় থিওরি এবং প্রাকটিক্যাল দুটোই দেওয়ার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র প্রাকটিক্যাল পরীক্ষা দিলেই চলবে। পাশাপাশি বোর্ডের তরফে বলা হয়েছে কম্পার্টমেন্ট এবং ইমপ্রুভমেন্ট সংক্রান্ত পরীক্ষা সিবিএসসি দ্বারা পরিচালিত হবে না৷ তার পরিবর্তে বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে৷


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...