Friday, May 15, 2026

পাহাড়ে গিয়েই নতুন প্রেম? ইন্দ্রনীল-বরখা সম্পর্ক ভা*ঙনের নেপথ্যে কে!

Date:

Share post:

টলিউডের (Tollywood) অফস্ক্রিন মিষ্টি কাপল হিসেবে ইন্দ্রনীল সেনগুপ্ত আর বরখা সেনগুপ্ত (Indranil Sengupta and Barkha Sengupta)বেশ জনপ্রিয়। টেলি থেকে টলি অনস্ক্রিন জুটিতে খুব একটা ধরা দেননি তাঁরা। কিন্তু পর্দার ওপারেও যে আলাদা থাকার প্রস্তুতি শুরু হয়েছে তা ঘুণাক্ষরেও টের পায়নি বিনো দুনিয়া (Entertainment Industry)। অবশেষে জল্পনা সত্যি হল। ঘর ভাঙছে ইন্দ্রনীল-বরখার। কিন্তু নেপথ্যে কি ত্রিকোণ প্রেমের হাতছানি? আর পাহাড়ে কার সঙ্গেই বা সম্পর্কে জড়ালেন অভিনেতা?

পাহাড়ে প্রেম করলেন ইন্দ্রনীল। মধ্যবয়সী প্রেমের গল্পই এখনকার বাংলা সিনেমার ট্রেন্ড। সেই রাস্তাতেই হেঁটেছেন অভিনেতা। প্রথমবার জুটি বাঁধলেন গৌরী প্রধানের (Gauri Prodhan) সঙ্গে। যোগেশ বর্মার প্রথম পরিচালিত এই ছবির নাম ‘আ উইন্টার টেল অ্যাট শিমলা’ (A Winter Tale at Shimla)। প্রেমের এই ছবির শুটিং হয়েছে মূলত সিমলায়। চলতি মাসের ১২ তারিখ মুক্তি পাবে এই ছবি। তাহলে কি গৌরীর জন্য বরখাকে ডিভোর্সের সিদ্ধান্ত? মুখে কুলুপ অভিনেতার। সিনেমার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে একটা কথাও খরচ করতে চান না তিনি। গৌরী বলছেন, ‘ ‘আ উইন্টার টেল অ্যাট শিমলা’ -এর হাত ধরে দীর্ঘদিন পরে অভিনয়ে ফিরে তিনি উৎসাহিত। এমন একটা প্রেমের ছবিতে কাজ করতে পারার উপলব্ধি দারুণ।

অবশ্য শুধু গৌরী নন, ইন্দ্রনীল পাহাড়ে গিয়ে প্রেম করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) সঙ্গেও।ইন্দ্রাশীষ আচার্যর নতুন ছবি গুডবাই মাউন্টেন (Good Bye Mountain) দেখা যাবে এই দুই তারকাকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন, অনন্যা সেনগুপ্ত (Ananya Sengupta), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) সহ অন্যান্যরা।কুয়াশাছন্ন মায়াবী প্রেমের ভেতর কিছু রহস্যজনক চরিত্র নিয়ে এগোবে এই ছবির গল্প।


 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...