Saturday, April 4, 2026

জ.ঙ্গি দমন অভিযানে মৃ.ত বাংলার জওয়ান! শো.ক প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজৌরিতে ‘অপারেশন ত্রিনেত্র’ (Operation Trinetra) শুরু করেছে ভারতীয় সেনা (Indian army)। জঙ্গি দমনে তীব্র হচ্ছে গুলির লড়াই। সেনা সূত্রে খবর, শুক্রবার জম্মু-কাশ্মীরের (J & K) রাজৌরির কান্দি জঙ্গলে জঙ্গি দমন কালে সন্ত্রাসবাদীদের বিছিয়ে রাখা আইইডি বিস্ফোরণে বাংলার সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রীর (Siddhant Chetri) মৃত্যু হয়েছে। মাত্র দু মাস আগে বিয়ের পর কাজে যোগ দিয়েছিলেন সিদ্ধান্ত। দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত সেনার বিশেষ প্যারা কমান্ডো বাহিনীর সদস্য ছিলেন বলেই জানা গিয়েছে। বিশেষ বাহিনীতে প্যারাট্রুপার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারের। তরুণ জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

২৫ বছর বয়সী জওয়ান সিদ্ধান্তের মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।টুইটে তিনি লেখেন, ‘দার্জিলিং বিজনবাড়ির বাসিন্দা তরুণ সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যুর ঘটনায় আমি গভীর শোকাহত। শুক্রবার জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় সিদ্ধান্ত সহ পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গিদের শেষ করতে আমাদের জওয়ানরা নিজেদের জীবনের বলিদান দিলেন। এই আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। আমি নিহত সেনা জওয়ানের পরিবারকে আমার সমবেদনা জানাই।’

সূত্রের খবর শুক্রবার জঙ্গলে জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই আক্রমণে নামে ভারতীয় সেনা।ঘটনাস্থলে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়। বাকি তিনজনকে সেখান থেকে উদ্ধার করে উধমপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...