Monday, April 6, 2026

সাগরদিঘিতে কংগ্রেসের জয়ে লাভ হয়েছে বিজেপির: তীব্র আ.ক্রমণ অভিষেকের

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে এই মুহূর্তে মুর্শিদাবাদে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিছুদিন আগেই সেই জেলার সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস। বিধানসভায় একমত্র প্রতিনিধি পাঠাতে পেরেই প্রবল আত্মতুষ্টিতে ভুগছে কংগ্রেস (Congress)। শনিবার, ‘জনসংযোগ যাত্রা’ শেষে মুর্শিদাবাদের রানিনগরে জনসভা থেকে কংগ্রেসকে প্রবল আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তাঁর কথায়, সাগরদিঘিতে কংগ্রেসের জয়ে বিজেপির হাত শক্ত হয়েছে।

অভিষেক বলেন, বাংলায় ২০২১-র বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে পেট্রোপণ্যের দাম কমাতে বাধ্য হয়েছিল কেন্দ্র। কংগ্রেসের থেকে কোনও ভয় নেই বলেই সাগরদিঘিতে তাদের জয়ের পর পেট্রোলের দাম কমায়নি মোদি সরকার। বাইরন বিশ্বাসের জয়ে আদতে BJP-ই অক্সিজেন পেয়েছে বলে মন্তব্য করেন অভিষেক। তাঁর কথায়, সাংসদ অধীর চৌধুরীর নামে কখন কিছু বলেন না মোদি-শাহরা। বহরমপুরের কংগ্রেস সাংসদও গত পাঁচ বছরে কখনও বাংলার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি। কারণ, কংগ্রেস-বিজেপির গোপন ‘বোঝাপড়া’ রয়েছে। তৃণমূল সাংসদ বলেন, ‘‘একটা দৃষ্টান্ত দেখান, কংগ্রেসের কেউ বলেছেন, বাংলার বকেয়া ফিরিয়ে দাও! আমি পরের দিন থেকে মুর্শিদাবাদে পা রাখব না।’’ জনসংযোগ যাত্রা এবং পঞ্চায়েত ভোটের পর তিনি বাংলার মানুষের দাবিদাওয়া নিয়ে দিল্লি যাবেন বলেও জানিয়েছেন।

একই সঙ্গে CPIMকেও কাঠগড়ায় তোলেন অভিষেক। বলেন, ‘‘বিমান বসু, মহম্মদ সেলিম কোনও দিন অমিত শাহ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছেন, দেখবেন না। কাকে আক্রমণ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্য দিকে দেখবেন না যে, বিজেপি সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরীকে আক্রমণ করেছে।’’ এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, ‘‘আক্রমণের কেন্দ্রবিন্দু তৃণমূল। কারণ তৃণমূলকে এরা ধমকে-চমকে দমিয়ে রাখতে পারেনি। বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিন তৃণমূল।’’

অভিষেকের দাবি, ‘‘সাগরদিঘিতে বাইরন জেতার পর বিজেপির হাত শক্তিশালী হয়েছে। কংগ্রেস হেরে তৃণমূল জিতলে এদের খুঁজে পাওয়া যেত না। রামনবমীর নামে, ধর্মের চারিদিকে এনআরসি পরিবেশ তৈরি করছে। মানুষ যাঁকে ভোট দিচ্ছেন, দেবেন। কিন্তু যত দিন বাংলায় মা-মাটি-মানুষের সরকার রয়েছে, এনআরসির এন-ও হতে দেব না। বুক ঠুকে বলে যাচ্ছি। এনআরসির প্রশ্নই ওঠে না। আমরা বৈচিত্রের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাসী।’’

আরও পড়ুন- যোগীরাজ্যে সংস্কৃত বোর্ডের পরীক্ষায় প্রথম ইরফান, ‘ভাষার ধর্ম’ নিয়ে প্রশ্ন গর্বিত বাবার

 

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...