Saturday, April 4, 2026

ফের সোনা জয় ভারতের সোনার ছেলে নীরজের

Date:

Share post:

ফের সোনা জয় সোনার ছেলে নীরজ চোপড়ার। এবার মরুশহরে ঝড় তুললেন তিনি। নীরজের সাফল্যের রথ আগের মতোই ছুটছে। শুক্রবার কাতার স্পোর্টস ক্লাবের মাঠে ডায়মন্ড লিগের জ্যাভলিন ইভেন্টে নেমে একনম্বরে শেষ করলেন নীরজ। ৯০ মিটারের লক্ষ্য সামনে ছিল। সেটা অধরাই থেকে গেল। তবে নীরজ ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সবাইকে টপকে গেলেন।

প্রথম থ্রোতেই নীরজ এই দূরত্ব পার করেছেন।টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। এখানেও ছিলেন ফেবারিট। শেষপর্যন্ত সবাইকে পিছনে ফেলে দেন ভারতের সোনার ছেলে। সোনা জয়ের পর নীরজ বলেন,”এমন একটা সাফল্য পেয়ে আনন্দিত। তবে এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে অবশ্যই লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যাবে। ডায়মন্ড লিগ নিঃসন্দেহে অ্যাথলেটিক্সের ক্ষেত্রে বিরাট একটি মঞ্চ। আমি খোলা মনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যেকোনও অ্যাথলিটের কাছে ডায়মন্ড লিগে সাফল্য পাওয়া একধরনের নিজের সঙ্গে লড়াই করা। এখানকার পরিবেশ দারুণ উপভোগ করেছি। তাই ৯০ মিটারের লক্ষ্যপূরণ না করতে পারলেও হতাশ হচ্ছি না।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...