Wednesday, June 24, 2026

বাবা ভ্যানচালক, মায়ের ওষুধ আনতে গিয়েছিল দিনমজুর ইসরাফিল, তখনই পি*ষে দিল শুভেন্দুর কনভয়

Date:

Share post:

পেশায় দিনমজুর। রাজমিস্ত্রির অধীনে লেবারের কাজ। দিনভর হাড়ভাড়া পরিশ্রমের পর ঘরে ফিরেছিল। বাবা ভ্যান চালক। বয়সের কারণে সবসময় বের হতে পারেন না। রাতে বাড়ি ফিরে মা অসুস্থ দেখেই সাইকেল নিয়ে দৌড়ে গিয়েছিল ওষুধ কিনতে। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দুর বেপরোয়া গতির কনভয় পিষে দেয় চণ্ডীপুরের হতদরিদ্র বছর ৩৩-এর শেখ ইসরাফিলকে। বেঘোরে প্রাণ চলে যায় বাড়ির একমাত্র রোজগারে ছেলের।

ইসরাফিলের অভাবের সংসারে আছেন বাবা শফিউদ্দিন খান, মা সায়রা বান বিবি, স্ত্রী মদিনা এবং ক্লাস এইটে পড়া একমাত্র ছেলে ফিরদৌস। ইসরাফিল রাজমিস্ত্রির লেবারের কাজ করে যা রোজগার করতেন তাতেই অভাব অনটনের মধ্যেও কোনওরকমে চলে যেত সংসার। এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ইসরাফিলের এমন মর্মান্তিক পরিণতিতে অভাবী ওই পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে।

তরতাজা ছেলের এমন ভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না শোকাহত পরিবার ও গ্রামবাসীরা। সকলেই ক্ষোভ উগরে দিচ্ছেন। আসলে দুর্ঘটনার পরেও যেভাবে ইসরাফিলকে ছেড়ে পালালো শুভেন্দু ও তাঁর সাঙ্গপাঙ্গরা, সেটা ভেবেই ক্ষোভের সঞ্চার। আক্ষেপের সুরে সকলের মুখে এককথা, যদি শুভেন্দু একটু মানবিক হয়ে হাসপাতালে নিয়ে যেতেন, তাহলে হয়তো বা এ যাত্রায় প্রাণে বেঁচে যেতেন ইসরাফিল। গরীব বলেই কি এমন পরিণতি?

আরও পড়ুন:রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, ইতিহাস তৈরির অপেক্ষায় ব্রিটেন

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...