Friday, April 3, 2026

দিল্লিতে ভ*য়ংকর অভিজ্ঞতার স্বীকার নীতীশপত্নী, সাচিকে ধাওয়া দুই যুবকের

Date:

Share post:

দিল্লিতে ভয়ংকর অভিজ্ঞতার স্বীকার হলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার স্ত্রী সাচি মারওয়ার। সেই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সাচি। যা নিয়ে বেশ আতঙ্কিত তিনি।

সম্প্রতি দিল্লিতে ভয়ংকর কাণ্ড ঘটল সাচির সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে ঘটা সেই ঘটনার বর্ণনা দেন রানাপত্নী। সেখানে সাচি জানান, গাড়ি করেই কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে বাইকে করে দুই দুষ্কৃতী তাঁকে ধাওয়া করতে শুরু করে। শুধু তাই নয়, তাঁর গাড়িতে আঘাতও করে। এরপরই সাচি আরও দাবি করেন, গোটা বিষয়টি দিল্লি পুলিশকে জানানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাঁর কথা কানে তোলেনি দিল্লি পুলিশ। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ সাচিকে জানায়, বিষয়টিতে এখানেই ইতি টানা ভাল। পুলিশের এই আচরণে যে বিরক্ত সাচি। যার ক্ষোভ উগরে দেয় সোশ্যাল মিডিয়ায়।

পুরো বিষয় নিয়ে সাচি তার সোশ্যাল মিডিয়ায় লেখেন,” দিল্লিতে রোজকার মতোই একটি দিন ছিল। কাজ থেকে বাড়ি ফিরছিলাম। ওই লোকগুলো এলোমেলো ভাবে আমার গাড়িতে ধাক্কা মারতে শুরু করে! কোনো কারণ ছাড়াই। আমার গাড়ির পিছনে ধাওয়া করে। এবং আমি অভিযোগ করলে পুলিশ আমাকে ফোনে বলে, এখন আপনি নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন। তাই ঘটনাটি বাদ দিন। পরের বার গাড়ির নম্বর নোট করে নেবেন। আরে ক্যাপ্টেন, পরের বার, আমি ওদের ফোন নম্বরও নেব!”

 

 

আরও পড়ুন:বিরাট-গম্ভীর ঝা*মেলা, বোর্ডকে চিঠি কোহলির

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...