Friday, April 3, 2026

শান্তিনিকেতনে প্রতি.বাদ সমাবেশে শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ!

Date:

Share post:

জমি বিবাদের জেরে বেশ কিছুদিন ধরেই শিরোনামে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি ‘প্রতীচী ‘ (Pratichi) । ১৩ ডেসিমেল ‘বিতর্কিত’ জমি খালি করে দেওয়া নিয়ে বিশ্বভারতী (Viswabharati University) বনাম বিশিষ্টজনের লড়াইটা থামছে না। কারণটা সবার কাছেই স্পষ্ট। অমর্ত্য সেনের মত ব্যক্তিত্বকে যেভাবে হেনস্থা করছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) এবং তাঁর লোকজনেরা, সেটা কোনমতেই সমর্থনযোগ্য নয় বলেই মত বিশিষ্টদের। আর তাই বিশ্বভারতীর ভূমিকায় প্রতিবাদ সভার আয়োজন আশ্রমিকদের। উপস্থিত শিল্পী শুভাপ্রসন্ন (Shubhaprasanna) থেকে শুরু করে বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষরাও(Gautam Ghosh)।

বৃহস্পতিবার আদালতের তরফ থেকে জমি নির্দেশ সংক্রান্ত স্থগিতাদেশ জারি করা হয়। তাও নানাভাবে অমর্ত্য সেনের উপর চাপ সৃষ্টি করা কমছে না বলেই অভিযোগ উঠছে বিশ্বভারতী বিরুদ্ধে।গতকালই মানববন্ধন কর্মসূচি হয় বিশিষ্টজন ও আশ্রমিকদের উদ্যোগে। রবীন্দ্রসংগীত, কবিতাপাঠ, নৃত্যনাট্য, শ্রুতিনাটকে সকলে নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের নিন্দায় সরব হন। এরপর আজ শনিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ‘প্রতীচী’র সামনে শিল্পী থেকে শিক্ষক একে একে প্রত্যেকেই জড় হতে শুরু করেছেন। উপস্থিত হয়েছেন বাউল শিল্পীরাও। শনিবার সন্ধ্যায় মুক্তমঞ্চে একক রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন গায়ক কবীর সুমন (Kabir Suman)। তার আগে সকাল থেকেই রবীন্দ্র আবহে বিশ্বভারতীর বিরুদ্ধে প্রতিবাদে সরব বিশিষ্টরা।


 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...