Tuesday, June 23, 2026

শুভেন্দুর গাড়িচা*পাকাণ্ডে মৃ*ত্যুর ত*দন্তে সিআইডি

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় চণ্ডীপুরে এক যুবকের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। সেই ঘটনার তদন্তভার নিল সিআইডি। রবিবারই ঘটনাস্থল পরিদর্শনে যায় সিআইডি। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও এদিন সিআইডির ওই প্রতিনিধি দল চণ্ডীপুর থানায় যায়। সেখানে ওসির সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। আটক গাড়িটিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই পরীক্ষা করেছেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন।

এই ঘটনায় প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য সিআইডিকে জেলা পুলিশ সরবরাহ করবে এবং সহযোগিতা করবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ দে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের স্বার্থে চণ্ডীপুর থানার পুলিশ শুভেন্দু অধিকারীর কনভয়ের চারজনকে নোটিশ পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চারজন হলেন— সিকিউরিটি ইনচার্জ মহেন্দ্র সিং, পার্সোনাল সিকিউরিটি অফিসার প্রসেনজিৎ ঘোষ, কনস্টেবল মুকেশ কুমার এবং কনস্টেবল রঞ্জিত।
এই ঘটনায় ধৃত ঘাতক গাড়ির চালক আনন্দ কুমার পাণ্ডেকে তমলুক আদালত ব্যক্তিগত পাঁচ হাজার টাকার বন্ডে, তদন্তে সবরকম সহযোগিতা করার শর্তে জামিন দিয়েছেন। সেই গাড়ি চালককে ডেকে ঘটনার পুনর্নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল এবং ১১৬ বি জাতীয় সড়কের উপর বিভিন্ন জায়গার প্রয়োজনীয় ভিডিও ফুটেজ জোগাড় করেছে জেলা পুলিশ। সে সমস্ত কিছুই সিআইডির হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...