Tuesday, March 31, 2026

‘মহাভারত’ করবেন দেব – জিৎ! টলিউডের নতুন ‘দ্রৌপদী’র নাম জানলে অবাক হবেন

Date:

Share post:

গত কয়েক বছরে বাংলা সিনেমার প্রথম সারির নায়িকাদের মধ্যে ক্রমাগত উজ্জ্বল হয়েছে একটাই নাম – রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। দেবের(Dev) বান্ধবী প্রাথমিকভাবে হোম প্রডাকশনে কাজ করলেও অভিনেতা জিৎ (Jeet) প্রযোজিত সিনেমা সুইজারল্যান্ডে আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) বিপরীতে প্রশংসা কুড়িয়েছেন তিনি। টলিউডের নতুন ‘বিনোদিনী’ হিসেবে তাঁর লুক প্রকাশ্যে আসতেই ফ্যানেরা অভিভূত। সেই আমেজ কাটতে না কাটতেই নতুন ব্যোমকেশের নতুন ‘সত্যবতী’ রূপে তাঁর আত্মপ্রকাশের খবর মিলেছে। এবার আরও বড় আপডেট। বাংলায় নতুন ‘দ্রৌপদী’ হতে চলেছেন রুক্মিণী মৈত্র। পঞ্চপান্ডব ঘরণী হিসেবে অভিনেত্রী ‘মহাভারত’ সিনেমায় কাজ করবেন বলে টালিগঞ্জের অলিন্দে খবর ছড়িয়েছে।

বেশ কিছু বছর আগে পরিচালক রাজ চক্রবর্তীর সিনেমা ‘দুই পৃথিবী’তে একসঙ্গে কাজ করেছিলেন দেব এবং জিৎ (Dev & Jeet)। তারপর দুজনে নিজেদের মতো করে প্রযোজনা সংস্থা খুলেছেন এবং আলাদা আলাদা ঘরানা বেছে নিয়ে টলিউডের রাজত্ব করছেন। অনেকদিন ধরেই আবদার আসছিল ফের এক স্ক্রিনে এদের দেখা পাওয়ার। জল্পনা বাড়ছিল, তাই দর্শকের চাহিদা মেনেই আবার একসঙ্গে জিৎ এবং দেব। তবে সিনেমায় একফ্রেমে দুজনকে দেখা যাবে না, উল্টে যৌথ প্রযোজনায় টলিউডের বর্তমান দুই স্তম্ভ বাংলা সিনেমা দর্শকদের উপহার দিতে চলেছেন ‘ মহাভারত’। দেব-প্রেয়সী সেখানেই দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করবেন বলে জানা যাচ্ছে।

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...