Sunday, June 21, 2026

রবিবারে অন্য মেজাজ: প্রিয় পোষ্য হাতে ট্রেডমিলে মমতা

Date:

Share post:

তাঁর ট্রেড মিলে হাঁটার কথা সর্বজনবিদিত। পাহাড় হোক বা সমতল- যেকোনও জায়গায় তাঁর সঙ্গে তাল মিলিয়ে হেঁটে পেরে ওঠা কঠিন। রবিবাসরীয় দুপুরে নিজের ইন্সট্রা প্রোফাইলে ভিডিও পোস্ট (Video Post) করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাতে দেখা যাচ্ছে বেশে জোরে ট্রেডমিলে হাঁটছেন TMC সুপ্রিমো। পরে চিরাচরিত সাদা শাড়ি। তবে, হাতে একটি কুকুরছানা। মুখ্যমন্ত্রী লিখেছেন,
“Somedays you need some extra motivation!” (কিছু কিছু দিন আপনার একটু বাড়তি অনুপ্রেরণা প্রয়োজন!) বোঝাই যাচ্ছে, আদরের পোষ্যর কথা বলেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Mamata Banerjee (@mamataofficial)


বরাবরই স্বাস্থ্য সচেতন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফিট থাকতে নিয়মিত ট্রেডমিলে হাঁটেন। সে কথা অনেকবারই বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকী, প্রশাসনিক সভায় কারও অতিরিক্ত ওজন দেখলে তিনি তা কমানোর পরামর্শ দেন। দলের নেতা-কর্মীদেরও অনেক সময়ই শরীরচর্চার পরামর্শ দিতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। এদিন, মুখ্যমন্ত্রীর শরীরচর্চার ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। দুহাতে ধরা কুকুরছানা। সচরাচর কাউকে শাড়ি পরে ট্রেডমিলে হাঁটতে দেখা যায় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যেকোনও জায়গাতেই সাদা খোলের সাধারণ তাঁতের শাড়ি পরেন। সেই পোশাকেই এদিন ট্রেডমিলে তিনি।

একই সঙ্গে নজর কেড়েছে কুকুরছানাটি। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মমতার দিকে। পোষ্যকে সঙ্গে নিয়ে ট্রেডমিলে মুখ্যমন্ত্রী যে বেশ খোশমেজাজেই সময় কাটিয়েছেন তা ‘রিল’টি থেকেই স্পষ্ট। ফেসবুক, টুইটারের পাশাপাশি তিনি ইনস্টাগ্রামেও জনপ্রিয়। অনুরাগীর সংখ্যা ২ লক্ষেরও বেশি। সেখানেই রবিবার অন্য মেজাজে ধরা দিলেন মমতা।

 

 

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...