Friday, June 26, 2026

ভাঙড়ে ভাঙন, আইএসএফ ছেড়ে তৃণমূলে শতাধিক কর্মী-সমর্থক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে দলবদল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বড়সড় ভাঙনের মুখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ ছেড়ে তৃণমূলে  যোগ দিলেন শতাধিক কর্মী, সমর্থক। পঞ্চায়েত ভোটের ঠিক মুখে ভাঙড়ে এই দলবদল ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা, শাসকদলের নেতা আরাবুল ইসলামদের হাত ধরে ভাঙড়ে আইএসএফর-এর ঘর ভাঙা শুরু। যদিও গোটা বিষয়টিকে ‘নাটক’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

সম্প্রতি তৃণমূল রাজ্য নেতৃত্ব ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার ওপর দায়িত্ব দেয়। দায়িত্ব পাওয়ার পর থেকে ভাঙড়ের নেতাদের নিয়ে বৈঠক করেন সওকাত।তার ফলও মিলল হাতেনাতে।সদ্য তৃণমূলে যোগ দেওয়া অধিকাংশই ভাঙড়ের পাওয়ার গ্রিডের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই দলবদলে ভাঙড়ে একদিকে যেমন তৃণমূলের মুখে হাসি চওড়া হচ্ছে, উল্টোদিকে জোর ধাক্কা লেগেছে আইএসএফ শিবিরেও। যদিও সবে ধন নিলমণি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী দলবদলের এই প্রক্রিয়াকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন নওশাদ।

আসলে এলাকায় হিমঘর সহ নানান পরিকাঠামোগত কাজ শুরু করেছে সরকার। আন্দোলনকারীদের দাবি মানায় অনেকেই এবার শাসক শিবিরে নাম লেখালেন। সওকাত বলেন, আগামীদিনে ভাঙড়ে তৃণমূল খুব ভাল ফল করবে। এখানকার সাধারণ মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে শাসকদলে ফিরছে। আরাবুল ইসলাম বলেন,‘‌ এরা আমাদের সঙ্গে ছিলেন। ভাঙড়ের পাওয়ার গ্রিডের আন্দোলননের সময় আইএসএফের সঙ্গে চলে যায়। আবার উন্নয়ন ও প্রগতির পক্ষে এলেন এরা।

ভাঙরে কান পাতলেই শোনা যাচ্ছে, দুর্নীতি বরদাস্ত করতে না পেরেই আইএসএফ ছেড়ে শতাধিক কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...