Sunday, June 28, 2026

ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান! নি*হত ৩ মহিলা

Date:

Share post:

ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১(IAF Mig-21 )।সোমবার সকালে রাজস্থানের সুরাটগড় থেকে উড়ে গিয়েছিল বিমানটি। এরপরই হনুমানগড়ে ভেঙে পড়ে বায়ুসেনার যুদ্ধবিমানটি। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমে পড়েছে সেনা। সামান্য আঘাত লাগলেও সুরক্ষিত আছেন পাইলট। তবে এই যুদ্ধবিমান ভেঙে পড়ায় তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:৭১টি যুদ্ধবিমান ও ড্রোন নিয়ে তাইওয়ান ঘিরে চিনের বড় মহড়া,নেপথ্যে যুদ্ধের ইঙ্গিত


পুলিশের তরফে জানা গেছে, আজ সকালে বাহলোলনগর জেলায় জনৈক এক বাসিন্দার বাড়ির উপর ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় ওই বাড়ির তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  এই যুদ্ধবিমানের পাইলট সামান্য আঘাত পেয়েছেন। তবে তাঁকে নিরাপদে যুদ্ধবিমান থেকে বের করে আনা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই সেনার হেলিকপ্টার পৌঁছেছে। জারি রয়েছে উদ্ধারকাজ।


এইনিয়ে এখনও বায়ুসেনার তরফে কিছু স্পষ্ট করে জানায়নি। সূত্রের খবর, মাঝ আকাশে যুদ্ধবিমানটি থাকার সময়ই পাইলট এটিসিকে জানায়, ইঞ্জিন সঠিকভাবে কাজ করছে না। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটি বেড়ে যায়। তবে পাইলটের দক্ষতার জন্য বিমানটি গ্রামের ভিতরে পড়ার বদলে অনেকটাই দূরে গিয়ে পড়ে।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...