Saturday, March 14, 2026

কসবার নার্সিংহোমে লিফট ছিঁড়ে বি.পত্তি, গু.রুতর আ.হত চিকিৎসক দম্পতি

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বড়সড় দুর্ঘটনা। কসবার (Kasba) রাজডাঙার (Rajdanga) আম্রপালি নার্সিংহোমে (Amrapali Nursing Home) আচমকাই ছিঁড়ল লিফট (Lift)। দুর্ঘটনার জেরে চিকিৎসক দম্পতি (Doctor Couple) অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের ইতিমধ্যে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার দুপুরে নার্সিংহোমে কর্মব্যস্ততার মাঝেই কসবার রাজডাঙার জেরিয়াট্রিক নার্সিংহোমে (Geriatric Nursing Home) আচমকাই লিফট ছিঁড়ে যায়। আর আচমকা লিফট ছিঁড়ে পড়ায় নার্সিং হোম চত্বরে কার্যত দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নার্সিংহোমের চিকিৎসক, কর্মী সহ রোগীরাও। এদিকে বিষয়টি জানাজানি হতেই নার্সিংহোমে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। পরে স্থানীয়দের তৎপরতায় লিফটে আটকে থাকা চিকিৎসক দম্পতিকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। তবে অত ওপর থেকে নীচে পড়ায় মাথায় আঘাত পান চিকিৎসক দম্পত্তি। কসবার এই নার্সিংহোমটি তাঁরাই চালাতেন বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর একটা নাগাদ কসবা রাজডাঙায় ওই নার্সিংহোমের আশপাশের লোকজন হঠাৎই একটি বিকট শব্দ পান। তারপর তাঁরা গিয়ে দেখেন লিফট ছিঁড়ে পড়েছে। জানা গিয়েছে, চারতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে। তবে কীভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত নিয়ে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি লিফটের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আচমকা লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় ইতিমধ্যে নার্সিং হোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনও সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...