Saturday, April 4, 2026

সুপ্রিম নির্দেশের ভিত্তিতে চাকরি-হারাদের পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি SSC-এর

Date:

Share post:

হাইকোর্টের(HighCourt) নির্দেশে বাতিল হয়েছিল নবম-দশমের শিক্ষক-শিক্ষিকা এবং গ্রুপ-সি, গ্রুপ-ডি শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৩০০ জনের নিয়োগপত্র। তবে সুপ্রিম নির্দেশকে(Supreme Court) হাতিয়ার করে চাকরি হারাদের আপাতত পুনর্বহালের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ(SSC)। ফলে ফিরে স্কুলে ফিরে যেতে পারবেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারা শিক্ষক-শিক্ষাকর্মীরা।

নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল নবম-দশমের শিক্ষক-শিক্ষিকা এবং গ্রুপ-সি, গ্রুপ-ডি শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৩০০ জনের নিয়োগপত্র। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন আদেশে হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় গত ১২ এপ্রিল। এরই ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দেয়, সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগপত্র এখনও পর্যন্ত বৈধ। এবং শীর্ষ আদালত পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এর বৈধতা অপরিবর্তিত থাকবে। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলার স্কুল ইন্সপেক্টরদের চাকরিহারাদের পুনর্বহালের বিজ্ঞপ্তি পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। স্বাভাবিকভাবেই এই পুনর্বহালের খবরে স্বস্তিতে চাকরিহারারা।

অন্যদিকে সোমবার সিবিআইয়ের সিট প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হল ধরমবীর সিংকে। তাঁর জায়গায় এলেন বাঙালি অফিসার কল্যাণ ভট্টাচার্য। লক্ষণীয়, এই পদ থেকে আগেই সরে যেতে চেয়েছিলেন ধরমবীর। তাঁর জায়গায় এক বাঙালি অফিসারকে এই দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার কাছেও অব্যাহতি চেয়েছিলেন ধরমবীর।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...