Friday, March 27, 2026

কলকাতার লুচি-ঘুগনি মনে ধরেছে বরুণ চক্রবর্তীর

Date:

Share post:

আজ ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে যেতে গেলে এই ম‍্যাচ জিততেই হবে কেকেআরকে। চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে পারফরম্যান্সে ধারাবাহিকতা রাখেন বরুণ চক্রবর্তী। পাঞ্জাবের বিরুদ্ধে জয় লক্ষ‍্য তাদের। তবে তার আগে মজার কথা বললেন বরুণ। জানেন কি কলকাতার খাবার কলকাতার সমর্থকদের মনে ধরেছে বরুণের। বিশেষ করে কলকাতার লুচি ঘুগনিতে বোল্ড বরুণ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

বরুণ বলেন,” কলকাতাকে যত দেখি ততই ভালো লাগে। আমি এখানকার লুচি আর ঘুগনি পছন্দ করি। আমি চেন্নাইয়ের ছেলে তাই আগে কখনও লুচি খাইনি। সুযোগ পেলেই এখন লুচি আর ঘুগনি খাই।”

এর পাশাপাশি সমর্থকদের কথা বলতেও ভুললেন বরুণ। সমর্থকদের কথা বলতে গিয়ে বরুণ বলেন,”ইডেন গার্ডেন্সে সমর্থকদের ভিড় দেখে আমি সত্যি অবাক। আমি এর আগেও আমার সতীর্থদের কাছ থেকে ইডেনে ভিড়ের কথা শুনেছি। এমন উন্মাদনা পৃথিবীর আর কোনও স্টেডিয়ামে দেখা যায় না। এটা একমাত্র কলকাতাতেই সম্ভব। ”

আরও পড়ুন:এশিয়া কাপ নিয়ে এবার ভারতের পাশে শ্রীলঙ্কা, বাংলাদেশ : সূত্র


 

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...