Tuesday, June 16, 2026

‘মোকা’ মোকাবিলায় নজর প্রশাসনের, অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha) মোকাবিলায় পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য প্রশাসন। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, মোকা নিয়ে ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। সরকার সবটাই নজরে রাখছে।

মুখ্যমন্ত্রী জানান, আন্দামানের কাছে এটি নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়েছে। এর জেরে ৯ ও ১০ তারিখ ঝড়বৃষ্টি হতে পারে। সেটা ১১ মে পর্যন্ত চলতে পারে। মমতা বলেন, বাংলার উপকূল অঞ্চলে এর প্রভাব পড়তে পারে। সেই কারণে সুন্দরবন, দিঘা অঞ্চলের উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে ওখান থেকে বাসিন্দাদের উদ্ধার করে আনা হবে।

‘মোকা’ মোকাবিলায় ব্যবস্থা যা যা ব্যবস্থা
• নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
• কন্ট্রোলরুম কাজ করছে।
• এনডিআর‌এফ মজুত আছে।
• ২৫ লাখ ত্রিপল, ৭১ লাখ রিলিফ মেটিরিয়াল জেলাগুলিতে দেওয়া আছে।

 

 

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...