Tuesday, April 7, 2026

সাংবিধানিক সঙ্কট তৈরি হলে চুপ করে থাকব না: রবীন্দ্রভারতীর সমাবর্তনে বার্তা রাজ্যপালের

Date:

Share post:

এ রাজ্যে রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর নবান্ন আর রাজভবনের মধ্যে ‘সমন্বয়ে’র ইঙ্গিতই পাওয়া গিয়েছিল। কিন্তু সেই সুরে কোথাও ফের তাল কাটল। রাজ্যে সাংবিধানিক সঙ্কট হলে চুপ করে থাকবেন না বলে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে তিনি উপমা টানেন উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটক থেকেও।
ঠিক কী বলেছেন রাজ্যপাল ? আগামীকাল ২৫ বৈশাখ। রবীন্দ্রজয়ন্তী পালিত হবে গোটা বাংলায়। আজ, সোমবার জ‌োড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘রাজ্যে আইনগত বা সাংবিধানিক সংকট তৈরি হলে আমি শেক্সপিয়রের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না।’‌ অর্থাৎ তিনি সাংবিধানিক প্রধান হিসাবে উপযুক্ত পদক্ষেপ করবেন।
সোমবার জ‌োড়াসাঁকো ঠাকুরবাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই তিনি বলেন, “রাজ্যে আইনগত বা সাংবিধানিক সঙ্কট তৈরি হলে আমি শেক্সপিয়রের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না।”
মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে নিয়োগ সংক্রান্ত বিলটি দীর্ঘ দিন ধরে রাজভবনে আটকে আছে। সেটি ছাড়ার ব্যাপারে রাজ্যপালকে কিছু দিন আগেই বার্তা পাঠিয়েছিল রাজ্য। এই নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বোস জানান, বিষয়টি নিয়ে যথাসময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...