Saturday, June 27, 2026

বড় পদের লোভেই ‘সহিষ্ণুতা’র মুখোশ মুসলিমদের: বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

“দেশে কতজন সহিষ্ণু মুসলিম রয়েছেন তা হাতে গুনে বলে দেওয়া যায়। তবে এই সহিষ্ণুতা আসলে মুখোশ বড় পদ পাওয়ার লোভে।” দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য এমন মন্তব্য করে এবার বিতর্কের শিরোনামে উঠে এলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের প্রতিমন্ত্রী(Central Minister) সত্যপাল সিং বাঘেল(Satya Pal Singh Baghel)। শুধু তাই নয় তাঁর আরও দাবি এই সম্প্রদায়ের তথাকথিত বুদ্ধিজীবিদের আসল চেহারা তখন প্রকাশ্যে আসে যখন ওদের কার্যকালের মেয়াদ শেষ হয়।

গত সোমবার আরএসএস-এর(RSS) মিডিয়া শাখার তরফে সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেল। এখানেই বক্তব্য রাখতে গিয়ে দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করেন বাঘেল। রীতিমতো কটাক্ষ করে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, “দেশে কতজন সহিষ্ণু মুসলিম রয়েছে তা হাতে গুণে বলে দেওয়া যায়। আমার মনে হয় এদের সংখ্যা ১ হাজারও নয়। এদের রণকৌশল হল মুখোশ পরে থাকা। যাতে উপরাষ্ট্রপতি, রাজ্যপালের মত বড় কোনও পদ পাওয়া যায়।” এরসঙ্গে তিনি আরও যোগ করে বলেন, “এদের আসল চেহারা প্রকাশ্যে আসে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর এদের বিবৃতিতে। অবসরের পর এসের বয়ানই এদের আসল চেহারা প্রকাশ্যে এনে দেয়।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...