Saturday, June 27, 2026

গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান, পাক রেঞ্জার্স-পিটিআই সং.ঘর্ষে রণ.ক্ষেত্র আদালত চত্বর

Date:

Share post:

অবশেষে গ্রেফতার পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান (Imran Khan)। মঙ্গলবার, ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে পাকিস্তানি রেঞ্জার্স তাঁকে গ্রেফতার করে। আলকাদির ট্রাস্ট মামলা নামে পরিচিত জমি দুর্নীতি মামলায় এদিন হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন ইমরান। আদালতের বাইরে থেকেই তাঁকে হেফাজতে নেয় পাক রেঞ্জার্স। ইমরানকে গ্রেফতারের পরে তাঁর অনুগামীদের সঙ্গে পাক রেঞ্জারের সংঘর্ষ বেধে যায়।

এদিন ইসলামাবাদ হাই কোর্ট চত্বরে ইমরান ঢুকতেই তাঁকে ঘিরে ফেলে পাক রেঞ্জার্স। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের সময় PTI কর্মী-সমর্থকরা বাধা দেন। বাধা দেন ইমরানের আইনজীবীও। সেই সময় পাক রেঞ্জার্সের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। আহত হন ইমরানের আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় ওই সংঘর্ষের ছবি ছড়িয়ে পড়ে। পিটিআই নেত্রী মুসারত চিমাকে একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, “ওরা ইমরান খানের উপরে অত্যাচার করছে। ওরা খান সাহেবকে মারধর করছে।”

এদিন ইসলামাবাদ পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, আলকাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...