Wednesday, June 24, 2026

ইমরানের গ্রেফ.তারিতে উত্তাল পাকিস্তান! বন্ধ ইন্টারনেট, ইসলামাবাদে ১৪৪ ধারা

Date:

Share post:

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফ.তারের পর থেকেই অ.গ্নিগর্ভ পাকিস্তান (Pakistan)। সূত্রের খবর জায়গায় জায়গায় বিক্ষো.ভ শুরু হয়েছে। রাওয়ালপিন্ডি থেকে চূড়ান্ত অশা.ন্তির খবর আসছে। ইসলামাবাদে (Islamabad) সেনা কর্মীদের বাসভবনে ঢুকে পড়ছেন বিক্ষোভকারীরা বলে জানা যাচ্ছে। আন্দোলন যাতে আরও ছড়িয়ে না পড়ে তাই এবার করা সিদ্ধান্ত পাকিস্তান সরকারের (Pakistan Government)। ইতিমধ্যেই পাকিস্তানের পাকিস্তানের বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। অশান্তি রুখতে অশান্তি রুখতে ইসলামাবাদে জারি ১৪৪ ধারা।

ইমরান খান গ্রেফতার হয়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অশান্ত হয়ে ওঠে পাকিস্তান। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে হিংসার খবর। রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন, আন্দোলনের জেরে বাস, ট্রেন চলাচল থমকে গেছে । পিটিআইয়ের তরফে অভিযোগ করে বলা হয়েছে পাকিস্তানে ফ্যাসিবাদ কার্যত চরমে পৌঁছেছে। পাকিস্তানের একজন জাতীয় নেতাকে অপহরণ করে তাঁর উপর অত্যাচার চালানো হচ্ছে। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। এরপর তাঁর গ্রেফতারির খবর এবং গ্রেফতারের মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই অশান্তি চরমে ওঠে। সোশ্যাল মাইক্রো ব্লগ নেটওয়ার্কিং সাইট টুইটার ব্লক করা হয়েছে পাকিস্তানে। ফেসবুক, ইউটিউব বন্ধ করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। ইসলামাবাদে আপাতত ১৪৪ ধারা জারি করেছে সরকার।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...