Tuesday, June 23, 2026

বিশ্বকবির জন্মজয়ন্তীতে রাজ্যজুড়ে চলছে অনুষ্ঠান

Date:

Share post:

বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। তাই ক্যালেন্ডারে মঙ্গলবার হলেও, আজ রবি-বার। আজ রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে কবিতা-গানে চলছে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ।

আরও পড়ুন:কবিগুরুর জন্মজয়ন্তীতে রবিতীর্থে অভিষেক

২৫ বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতন কর্মিপরিষদের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হচ্ছে৷ যদিও অনুষ্ঠান সূচির কিছু পরিবর্তন করা হয়েছে৷ এদিন ভোর ৫ টার সময় বৈতালিক দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৭টা নাগাদ উপাসনা গৃহে শুরু হয় উপাসনা।সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুত বন্দ্যোপাধ্যায়ও। উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্প প্রদান অনুষ্ঠান হয়। যদিও সকাল ৯টার সময় মাধবী বিতানে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একই ভাবে সন্ধ্যা নাগাদ গৌরপ্রাঙ্গনে শাপমোচন নাটক ও বাতিল করা হয়েছে।অনুষ্ঠান বাতিলের কারণ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।


অন্যদিকে, কবিগুরুর জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে সকাল থেকেই কথায়, গানে, কবিতায় চলছে রবিস্মরণ। বিভিন্ন শিল্পীরা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনাও লেগে রয়েছে। এ দিন সকালেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পৌঁছন দেবাশিস কুমার, মালা রায়ও। রবীন্দ্রনাথের আবক্ষমূর্তিতে মাল্যদান করা হয়। রবিস্মরণে বক্তৃতাও করেন তাঁরা। এদিকে দশটায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পৌঁছনোর কথা থাকলেও সকাল দশটার কিছু পরে সেখানে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কবিগুরুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এরপর ঠাকুরবাড়ি ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে জোড়াসাঁকোয় উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বরাও।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...