Saturday, June 27, 2026

ইডির স্ক্যানারে সেরাম ইনস্টিটিউটেড ডিরেক্টর!

Date:

Share post:

পুনের ব্যবসায়ী জাভারেহ সোলি পুনাওয়ালা (Zavareh Soli Poonawalla) এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এবার সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) মামলায় পুনাওয়ালার মুম্বাইয়ের তিনটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১.৬৪ কোটি টাকা।

ইডি সূত্রে খবর, জাভারেহ সোলি পুনাওয়ালা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ফেমার(FEMA) অধীনে লিবারেলাইজড রেমিটেন্স স্কিমের (Liberalized Remittance Scheme) অপব্যবহারের একটি মামলার তদন্ত চলছে। পুনের ব্যবসায়ী জাভারেহ সোলি পুনাওয়ালা এবং তাঁর পরিবার এলআরএস স্কিমের নিয়মের অপব্যবহার বৈদেশিক মুদ্রা আদান-প্রদান করেছেন বলে অভিযোগ। সর্বাধিক অনুমোদিত সীমা ব্যবহার করে এই পরিবার ২০১১- ২০১২ সাল পর্যন্ত পরিবারের অজুহাত দিয়ে অনৈতিকভাবে বিদেশে পাঠিয়েছিলেন বলে জানা যাচ্ছে। আসলে তাদের পরিবারের কোনও সদস্যই এনআরআই স্ট্যাটাসে ছিলেন না। ইডি বলছে ইডি জানিয়েছে, এলআরএস-এর আওতায় জাভারেহ সোলি পুনাওয়ালা এবং তাঁর পরিবারের পাঠানো অর্থ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের স্টালাস্ট লিমিটেডে (Stallast Limited) বিনিয়োগ করা হয়েছিল। যুক্তরাজ্যে চারটি সম্পত্তি কেনার অভিযোগও রয়েছে, যায় মধ্যে লন্ডনের প্যাডিংটনে চারটি অ্যাপার্টমেন্ট রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই লেনদেনগুলোতে একাধিক ফেমা লঙ্ঘন দেখা গেছে। রেমিটেন্সে ভুল ঘোষণা ছাড়াও পুনাওয়ালা এবং তাঁর পরিবার ভুলভাবে এই বিনিয়োগগুলোকে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ বলে দাবি করেছিলেন। এইসবের পরেই সম্পত্তি বাজেয়াপ্তের মতো করা পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)।


 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...