Friday, April 3, 2026

রবীন্দ্রনাথ নিয়ে পেট্রাপোল সীমান্তে শাহর মন্তব্যকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

রবীন্দ্রজয়ন্তীতে বঙ্গ সফরে এসে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মঙ্গলবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানের পর বেলায় বনগাঁর পেট্রাপোল সীমান্তে একটি অনুষ্ঠানে যান তিনি।আর সেখানেই দাবি করেন তিনি যে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা!এরপরই এআইটিসির তরফ থেকে টুইট করে তাঁর এই মন্তব্যের কটাক্ষ করে লেখা হয়,আরেকবার বিজেপি প্রমাণ করল তাদের নেতারা দেশের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। বরং ইতিহাস জানার পরিবর্তে এটি সংশোধন করার জন্য বেশি সময় ব্যয় করেন।

তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি ভারত এবং বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীত লেখার সম্মান অর্জন করেছেন।” এরপর ভারত-বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ‘কার্গো’ দ্বারের উদ্বোধন করে অমিত শাহ বলেন, “ল্যান্ড পোর্ট অথিরিট অব ইন্ডিয়া ২০১৬-১৭ আর্থিক বর্ষে ১৮,০০০ কোটি টাকার ব্যবসা দিয়েছে। এখন তা ৩০,০০০ কোটি টাকার গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে।” পেট্রাপোল সীমান্তে যাত্রীদের পরিসংখ্যান তুলে দিয়ে তিনি আরও বলেন, “২০২২-২৩ সালে ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। প্রতিদিন ১১,০০০ যাত্রীর আগমন হয়েছে। দ্বিতীয় কার্গো গেট তৈরি হওয়ায় এই যাতায়াত আরও সুগম হবে।”

আজ, মঙ্গলবার দু’ঘণ্টার সফরে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল বন্দরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এরপরই শাহ বিএসএফের পক্ষে সওয়াল করেন।ইতিমধ্যেই বিএসএফকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ইডির চার্জশিটে সরাসরি বিএসএফ–কে কাঠগড়ায় তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের একাংশের সহযোগিতায় গরুপাচার সম্ভব হয়েছে বলে মনে করে ইডি।তার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিএসএফের পক্ষে সওয়াল।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...