Monday, April 6, 2026

টুটু বোসের পরিবারের উদ্যোগে হাওড়ায় চালু দাতব্য কিডনি কেয়ার ক্লিনিক”

Date:

Share post:

রবীন্দ্র জয়ন্তীতে হাওড়ায় পৈতৃক ভিটেতে টুটু বোসের পরিবারের উদ্যোগে চালু হল ”আশুতোষ বোস মেমোরিয়াল কিডনি কেয়ার ক্লিনিক”। হাওড়ার শিবপুরে রামকৃষ্ণপুর লেনে বোস পরিবারের ঐতিহ্যশালী বিশাল বাড়িটির একাংশে রবীন্দ্রজয়ন্তীর সকালে উদ্বোধন হল এটির। স্বল্পখরচে কিডনির যাবতীয় সমস্যার চিকিৎসার ব্যবস্থা আছে এখানে। ডায়ালিসিস ইউনিটও প্রস্তুত। ঠাকুরদার নামে এই কেন্দ্র উদ্বোধনে ছিলেন টুটুদা নিজে এবং তাঁদের পারিবারিক শাখাপ্রশাখার অনেক বর্ষীয়ান, সঙ্গে তাঁর পুত্র সৃঞ্জয় বসু, নীলাঞ্জনা,অরিঞ্জয়। ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংবাদিক কুণাল ঘোষ, মন্ত্রী অরূপ রায়, কিডনি কেয়ার ইউনিটের কর্ণধার ডাঃ প্রতীম সেনগুপ্ত প্রমুখ। স্থানীয় নাগরিকদের সানন্দ উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এমন এক মহান উদ্যোগের কারণ হিসেবে টুটু বোস বলেন, “আমার স্ত্রী কিডনির অসুখে মারা গিয়েছে। ডাক্তারদের কাছে এখন ওয়ান ওয়ে ট্রাফিক। মানুষ মারার কল। গেলে ফেরত আসা মুশকিল। সর্বসান্ত হতে হয়। তবে সারা পৃথিবী ঘুরে আমি দেখেছি কিডনির সেরা ডাক্তার প্রতিম সেনগুপ্ত। তিনি এই উদ্যোগের মূল কাণ্ডারি।”

ডাঃ প্রতীম সেনগুপ্ত বলেন, খুব কম খরচে সাধারণ মানুষের জন্য এই উদ্যোগ। এখানে কিডনির চিকিৎসার পাশাপাশি অন্যান্য অনেক কিছু পরীক্ষারও হবে নামমাত্র খরচে।

এদিনের অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। এদিন কিডনি কেয়ার ক্লিনিকের উদ্বোধনও হয় তাঁর হাত ধরে। কুণাল ঘোষ বলেন, ”হাওড়ার ভূমিপুত্র টুটু বোস তাঁর ঠাকুরদার নামে এই আশুতোষ বোস মেমোরিয়াল কিডনি কেয়ার ক্লিনিক চালু করলেন। দারুণ পরিকাঠামো ও আধুনিক চিকিৎসার সমস্তরকম ব্যবস্থা রয়েছে এখানে। ঐতিহ্যবাহী পরিবার। এতো বিশাল এক বাড়িতে তাঁরা কতকিছু করতে পারতেন, কিন্তু মানুষের সেবায় একটি চ্যারিটেবল হাসপাতাল করলেন।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...