Saturday, April 4, 2026

দাদুর সঙ্গে দেখা করে ক্লান্তি উধাও: কুসুম্বায় মামাবাড়িতে অভিষেক

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে দুমাস ধরে রাস্তায় থাকবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এখন তিনি রয়েছেন বীরভূমে (Birbhum)। মঙ্গলবার জনসংযোগ যাত্রার ১৫তম দিনে তিনি সারাদিনের কর্মসূচি সেরে পৌঁছে যান কুসুম্বায় নিজের মামাবাড়ি।

আরও পড়ুন:পঁচিশে বৈশাখেও উপেক্ষিত রবীন্দ্র স্মৃতি বিজড়িত চুঁচুড়ার ‘দত্ত লজ’

দাদামশাই অনিল মুখোপাধ্যায়ের পাঁ ছুঁয়ে আশীর্বাদ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দাদু-সহ পরিবারের লোকেদের সঙ্গে একান্ত আলাপচারিতায় দেখা যায় তাঁকে। পরে সেই ছবি পোস্ট করে অভিষেক লেখেন,
“কর্মযজ্ঞের আজ ১৫তম দিন। সাধারণ মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছি আদ্যোপান্ত। তারই মধ্যে কিছুটা সময় কাটালাম নিজের মামারবাড়িতে। আজ সেখানে গেলাম প্রায় ১০ বছর পরে।
কুসুম্বায় আমার আপন মাতামহ অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ছুটে গেলাম তাঁর ভিটায়। মন ভালো, মন খারাপ – এইসব যে আপেক্ষিক, তা আজ পুনরায় বুঝলাম। সারাদিনের অফুরান ব্যস্ততার মাঝেও, নিজের দাদুর সঙ্গে সময় কাটিয়ে সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেলো। সারাদিনের অগুনতি মানুষের আশীর্বাদ, ভালোবাসার পর এই সময়টুকু সত্যিই বিশেষ পাওয়া। ঈশ্বর সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা করি।”


অল্প কিছুক্ষণের জন্য হলেও অভিষেককে কাছে পেয়ে আনন্দে আত্মহারা পরিবার।



 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...