Tuesday, June 23, 2026

কর্নাটকে ক্ষমতায় কি ফের বিজেপি নাকি হাত-বদল?আজ রায় দান ভোটদাতাদের

Date:

Share post:

কর্নাটকে ২২৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মঙ্গলবার জানাল নির্বাচন কমিশন। সব বুথেই থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। সেই সঙ্গে সিসিটিভি নজরদারির ব্যবস্থাও থাকছে।

আরও পড়ুন:সমলিঙ্গ বিবাহের বৈধতা নিয়ে কেন্দ্রের সঙ্গে সহমত নয় সুপ্রিম কোর্ট

এ বার কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার।’’ মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা।

বুধবারও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছে কর্নাটক। ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডি(এস)-এর মধ্যে। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই, বিজোপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (কংগ্রেস), জগদীশ শেট্টার (কংগ্রেস) এবং এইচডি কুমারস্বামী (জেডি-এস)। ভোটের গণনা আগামী শনিবার অর্থ্যাৎ ১৩ মে।

২২৪ আসনের কর্নাটক বিধানসভা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ বিধায়ক। ঘটনাচক্রে, ২০০৭ সাল থেকে ৪ দফায় ক্ষমতা দখল করলেও কখনওই সেই সংখ্যা ছুঁতে পারেনি পদ্ম-শিবির। তাদের ৪ মুখ্যমন্ত্রীর মধ্যে কেউই ৫ বছরের পূর্ণ মেয়াদে থাকেননি। এর মধ্যে ২০০৮-এর নির্বাচনে বিজেপির ফল সবচেয়ে ভাল হয়েছিল। তারা জিতেছিল ১১০টি আসনে।
২০১৮-র বিধানসভা নির্বাচনে ১০৪টি আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস ৮০ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জেডি(এস) ৩৭টিতে জেতে। কংগ্রেসের সঙ্গে ভোট পরবর্তী সমঝোতা করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া-পুত্র কুমারস্বামী। কিন্তু ২০১৯-এর জুলাই মাসে দু’দলের দেড় ডজনেরও বেশি বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।
জনমত সমীক্ষা বলছে, কংগ্রেস নতুন বিধানসভায় বৃহত্তম দল হতে পারে। হিজাব বিতর্ক বা টিপু সুলতান প্রসঙ্গ ছাপিয়ে কন্নড় ভোটারদের মধ্যে গত সাড়ে ৩ বছর ধরে বিজেপি সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ওঠা দুর্নীতির অভিযোগগুলি বেশি প্রভাব ফেলতে পারে।পাশাপাশি, কর্নাটকের সরকারি দুগ্ধ প্রকল্প ‘নন্দিনী’র পাশাপাশি নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের আমূলকে ব্যবসার সুযোগ করে দেওয়া ঘিরে বিতর্কও ভোটের ইস্যু হতে পারে। এই পরিস্থিতিতে প্রচারের শেষবেলায় মরিয়া বিজেপি মেরুকরণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
এই পরিস্থিতিতে বিজেপিই ফের ক্ষমতায় ফিরবে নাকি গদিতে অন্য কেউ বসবে সেটাই এখন দেখার।

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...