Saturday, April 4, 2026

পঁচিশে বৈশাখেও উপেক্ষিত রবীন্দ্র স্মৃতি বিজড়িত চুঁচুড়ার ‘দত্ত লজ’

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

পঁচিশে বৈশাখেও উপেক্ষিত চুঁচুড়ার রবীন্দ্র স্মৃতি (Rabindranath Tagore Memory) বিজড়িত ‘দত্ত লজ’ একক প্রচেষ্টায় কোনও রকমে রবীন্দ্র জন্মজয়ন্তী (Rabindranath Birthday Celebration) উপলক্ষ্যে ‘কবি-প্রণাম’ অনুষ্ঠান হল রবীন্দ্র স্মৃতি-ধন্য ভাগীরথীর তীর ঘেষা চুঁচুড়ার (Chinsura) দত্ত লজ-এ। দত্তলজ-এ (Dutta Lodge) এক দীর্ঘকাল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরিবার নিয়ে বসবাস করেছেন। সেইসময় এই প্রাচীন বাড়িটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বাগান বাড়ি হিসাবেই পরিচিত ছিল। ঠাকুর পরিবারের বহু স্মৃতির সাক্ষী এই বাড়িটি।

তবে, চুঁচুড়াবাসীর ইতিহাস সচেতনতার অভাবে এই বাড়ি বিস্মৃত, উপেক্ষিত। তাই সারা হুগলি (Hooghli) জেলা জুড়ে সাড়ম্বরে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হলেও উপেক্ষিত থাকে এই বাড়িটি। সরকারি বা বেসরকারি কোনও ভাবেই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান পালিত হয় না। শুধুমাত্র ইতিহাস সন্ধিৎসু সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রতিবছর নিজের মতো সংক্ষিপ্ত আয়োজনে স্মরণ করেন রবীন্দ্রনাথের জন্ম অথবা মৃত্য দিবস।

প্রতিবারের মতো এদিনও সেই চিত্রই দেখা গেল। কবির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন-সহ কবিতা পাঠ ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী।


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...