Saturday, March 14, 2026

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস বিচারপতি টি এস শিবজ্ঞানমকে শপথ বাক্য পাঠ করান। এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এছাড়াও যোগ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আসিট্যান্ট সলিসিটর জেনারেল ও বার অ্যাস্যোসিয়েশনের সদস্যরা।



আরও পড়ুন:রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হলেন টি এস তিরুমূর্তিv


বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন বিচারপতি শিবজ্ঞানম। চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি করেন তিনি। পরে মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল উত্তীর্ণ হন। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে সদস্য হন তিনি। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসেবে নিযুক্ত হন। পরে ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে আসেন। স্টারলাইট প্লান্ট, চিদম্বরমের আয়কর সংক্রান্ত মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিচারপতির ভূমিকায় ছিলে তিনি।

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...