Thursday, April 2, 2026

নয়া রাজনৈতিক সমীকরণ! নীতীশের সঙ্গে বৈঠকের পরেই রাজধানীতে নবীন

Date:

Share post:

মঙ্গলবারই ভুবনেশ্বরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)। যদিও সেটিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়কের (Naveen Patnaik)। কিন্তু সফর সেরেই বুধবার দিল্লি (Delhi) গিয়েছেন BJD নেতা প্রধান। দলীয় সূত্রে খবর, চারদিনের দিল্লি সফরে তাঁর একাধিক সরকারি কর্মসূচি রয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

বৃহস্পতিবার মুম্বই গিয়েছেন নীতীশ। সেখানে NCP প্রধান শরদ পওয়ার এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকও করার কথা। BJP বিরোধী জোটকে একজোট করতে দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন নীতীশ। যদিও ওড়িশা থেকে কোনও সদার্থক সাড়ার কথা শোনা যায়নি।

এই পরিস্থিতিতে দিল্লিতে নবীন পট্টনায়েকের সফর ঘিরে সবার নজর রয়েছে। ২০০০-এ বিজেপির সঙ্গে জোটে লড়েই সরকার গড়ে নবীনের বিজেডি। কিন্তু ২০০৯ সালে এনডিএ ছাড়েন তিনি। ২০২৪-এ লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশায় বিধানসভা ভোট হওয়ার কথা। এই পরিস্থিতিতে নবীনের দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে তিনি কোন কোন নেতার সঙ্গে বৈঠক করছেন সেটাও দেখার।

 

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...