Friday, June 26, 2026

রাষ্ট্রসংঘে ফের পাক জ.ঙ্গিকে ‘আন্তর্জাতিক সন্ত্রা.সবাদী’ ঘোষণায় বাধা চিনের

Date:

Share post:

ভারত(India) বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে জঙ্গিদের লাগাতার সমর্থন জুগিয়ে চলেছে পাকিস্তান(Pakistan)। ফের একবার সন্ত্রাসবাদ নিয়ে ভারত বিরোধী ভুমিকা নিল চিন(China)। পাক জইশ জঙ্গি আবদুল রাউফ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করেছিল ভারত। তবে ভারতের এই প্রস্তাবে প্রতিবারের মতো এবারও বাধা হয়ে দাড়ালো চিন।

১৯৭৪ সালে পাকিস্তানে জন্ম রাউফ আজহার ২০১০ সালের ডিসেম্বরে কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূল চক্রী। এর উপর আগেই নিষেধাজ্ঞা চাপাতে চেয়েছিল আমেরিকা ২৬/১১ মুম্বই হামলারও অন্যতম চক্রী এই জঙ্গি। ২০২২ সালে ভারত ও আমেরিকা যৌথভাবে আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতে চায়। সেই সময়েও এই প্রস্তাবে বাধা হয়ে দাঁড়ায় চিন। একইপথে হেঁটে এবারও প্রস্তাব খারিজ করে দিল জিনপিং প্রশাসন।

উল্লেখ্য, তবে চিনের এই আচরণ এই প্রথমবার নয়, গত বছরের জুনে লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক মক্কিকে নিষিদ্ধ করতে চেয়েছিল ভারত। কিন্তু চিনের বিরোধিতায় ভারতের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরে লস্কর জঙ্গি শাহিদ মাহমুদের ক্ষেত্রেও একই ভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল বেজিং। লাগাতার এই ধরনের ঘটনা থেকে পরিষ্কার, পাকিস্তানি জঙ্গিদের আড়াল করতে সবসময় সক্রিয় ভূমিকা নিয়েছে চিন। বেজিংয়ের এই ভূমিকায় বারবার সমালোচনা করেছে ভারত। দেশের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে, এমনই বার্তা দিয়েছে। কিন্তু সেই আহ্বানে চিন যে সাড়া দেয়নি, সেটা রাষ্ট্রসংঘে তাদের আচরণেই প্রমাণ পাওয়া যাচ্ছে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...